× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথমবার মা হলেন প্যারিস হিলটন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩ ১৭:১২ পিএম

প্রথমবার মা হলেন প্যারিস হিলটন

হলিউড অভিনেত্রী ও সংগীত শিল্পী প্যারিস হিলটন। প্রথমাবারের মতো মা হয়েছেন তিনি। পারিস ও কার্টারের ঘর আলো করে পুত্র সন্তান এসেছে। সন্তান জন্মের বিষয়টি প্যারিস নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন।    

ছেলে হওয়ার সংবাদটি সবাইকে জানিয়ে প্যারিস লেখেন, ‘মা হওয়ার স্বপ্ন আমার সবসময়েই ছিল। কার্টার ও আমি পরিবারের নতুন সদস্য পেয়ে আনন্দিত।’ এর কিছু সময় পর হিলটন তার টুইটারে ছেলের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেন। যেখানে দুজনের চেহারা না দেখিয়ে শুধু আঙুলের ছবি শেয়ার করতে দেখা যায়। এরপর মায়ের হাতের আঙুল ধরে রাখা নবজাতক ভাসতে থাকেন অভিনন্দনে।

ছবিটি শেয়ার করে ক্যাপশনে মার্কিন এই তারকা লেখেন, ‘তোমার জন্য ভালোবাসা শব্দে প্রকাশ করা সম্ভব নয়।’

সারোগেসির মাধ্যমে সন্তান নিয়েছেন তারা হলিউডের এই তারকা জুটি। তবে সন্তানের জন্মের তারিখের বিষয়ে এখনই কিছু জানাতে চান না তারা

ক্যার্টারের সঙ্গে প্যারিস ২০২১ সালের নভেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এর আগে তার দীর্ঘ সময় প্রেমের সম্পর্কে ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা