× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২ বিলিয়নের অভিনেত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩ ১৬:৫৯ পিএম

২ বিলিয়নের অভিনেত্রী

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী জো সালদানা। হলিউডের ইতিহাসে প্রথম অভিনেত্রী হিসেবে একটি বিরল রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। ২ বিলিয়ন ডলার আয় করা চারটি ছবির অভিনেত্রী হিসেবে অনন্য নজির স্থাপন করলেন তিনি।

হলিউডে নারীশক্তির ব্যবহার অনেক কম প্রায়ই এমন আলোচনা হয়। সম্প্রতি স্কারলেট জোহানসন সর্বকালের সর্বোচ্চ উপার্জনকারী অভিনেত্রী হিসেবে আলোচনার জন্ম দেন। তবু হলিউডে নারীদের প্রভাব না থাকা ও তাদের মেধার অবমূল্যায়ন হয় বলে সমালোচনা হয়েই থাকে। সেদিক থেকে জো সালদানার অর্জনটি বেশ বড় করেই দেখা হচ্ছে; যা অভিনেত্রী তো বটেই, হলিউডে নারী কর্মীদের প্রেরণা দিচ্ছে।

সাধারণত সব অভিনেত্রীরই স্বপ্ন থাকে সেরা সফল সিনেমায় অভিনয় করার। সে ক্ষেত্রে সালদানা এ সাফল্য একবার নয়, চারবার অর্জন করেছেন। যার সবশেষটি ‘অ্যাভাটার ২’। জেমস ক্যামেরন অভিনীত ছবিটি এরই মধ্যে ২ বিলিয়ন ডলার আয়ের ক্লাবে প্রবেশ করেছে। ছবিটি জেমস ক্যামেরনকেও একমাত্র পরিচালক হিসেবে তিনবার ২ বিলিয়ন ডলার আয়ের পরিচালক বানিয়েছে; যার শুরুটা তিনি করেছিলেন ‘টাইটানিক’ দিয়ে। এরপর ‘অ্যাভাটার’ ও ‘অ্যাভাটার ২’।

তবে জো সালদানা টাইটানিক ছবিতে অভিনয় করেননি। তিনি চারবার ২ বিলিয়ন ডলার আয় করার স্বাদ পেয়েছেন অ্যাভাটার, অ্যাভেঞ্জার্স : এন্ডগেম, অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার ও অ্যাভাটার ২ দিয়ে।

এর মধ্যে জেমস ক্যামেরনের সাই-ফাই ছবি অ্যাভাটারের প্রথম কিস্তিটি আয় করেছিল ২.৯২ বিলিয়ন। এরপর অ্যাভেঞ্জার্স : এন্ডগেম ২.৯৭ বিলিয়ন ডলার আয় করেছে। অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার আয় করেছে ২.০৪ বিলিয়ন ডলার। সর্বশেষ অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটার ছবিটিও ২ বিলিয়ন ডলার আয়ের ঘরে প্রবেশ করেছে।

চারটি চলচ্চিত্রে জো সালদানা প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। চিত্রনাট্য ও চরিত্র বাছাইয়ে তিনি যে বেশ এগিয়ে, তারই প্রমাণ মিলছে তার অনন্য এই অর্জনে।

জো সালদানার পুরো নাম জো ইয়াডিরা সালড্যানা নাজারিও। ১৯৭৮ সালের জুন ১৯ যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। তিনি মার্কিন অভিনেত্রী ও নৃত্যশিল্পী হিসেবে সমাদৃত। ১৯৯৯ সালে সালদানা টিভিতে অভিনয়ের অভিষেক করেন। ‘সেন্টার স্টেজ’ ছবি দিয়ে ২০০০ সালে চলচ্চিত্রে তার আবির্ভাব হয়। এরপর থেকে নিয়মিতই তিনি চলচ্চিত্রে কাজ করে যাচ্ছেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা