× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিজভীর সঙ্গে তিন গানে কনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩ ২২:৫০ পিএম

রিজভীর সঙ্গে তিন গানে কনা

জনপ্রিয় গায়িকা দিলশাদ নাহার কনা। নতুন বছরে নতুন তিন গান নিয়ে আসছেন তিনি। এ গানগুলোর দুটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, একটি লিখেছেন শাহান কবন্ধ। 

একটির সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। আরেকটির সুর ও সংগীতায়োজন করেছেন মাসুম ওয়াহিদুর রহমান। অন্যটির সুর করেছেন নাজির মাহমুদ। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।

সম্প্রতি এই গানগুলোর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানগুলোর সবগুলোই প্রেম ভালোবাসার কথামালায় সাজানো। গানগুলোতে কনার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন ওয়াহিদ রিজভী। এর আগে ‘চোখেরই পলকে’, ‘যদি তুমি’, ‘রোদ্দুর ভেঙ্গে’ গানগুলো দিয়ে শ্রোতামহলে আলোচিত হন সংগীতশিল্পী রিজভী ওয়াহিদ। ২০১২ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘প্রথম স্বপ্ন’। এরপর আরও বেশ কিছু গান-ভিডিও প্রকাশ করেছেন তিনি। কুড়িয়েছেন শ্রোতার প্রশংসা।

রিজভীর গাওয়া জনপ্রিয় গানগুলোর বেশিরভাগই দ্বৈত। সেই ধারাবাহিকতায় এবার তিনি কনার সঙ্গে তিনটি গানে কণ্ঠ দিয়েছেন। 

গানগুলো নিয়ে রিজভী ওয়াহিদ বলেন, ‘অনেকদিন ধরেই কনার সঙ্গে এই গান তিনটি নিয়ে কাজ চলছিল। সম্প্রতি রেকর্ডিং সম্পন্ন হওয়ায় ভালো লাগছে। তিনটি গানই ভালোবাসার কথায়, ভালোলাগার কথায় সাজানো। কথা-সুর-সংগীতায়োজনেও ভালোবাসার আবহ পাবেন শ্রোতারা।’ 

অন্যদিকে কনা বলেন, ‘রিজভী ওয়াহিদ ভাই সংগীতপাগল একজন মানুষ। নানান ব্যস্ততার মাঝেও তার গান করার বিষয়টি আমার ভালো লাগে। তার সঙ্গে খুব সুন্দর, শ্রুতিমধুর তিনটি গানে কণ্ঠ দিয়েছি। কথাগুলো তৈরি করেছেন গুণী মানুষেরা। আশা করি শ্রোতারা পছন্দ করবেন।’

রিজভী ওয়াহিদ আরও জানান, তিনটি গানেরই মনোরম ভিডিও করা হবে। তারপর চলতি বছর পর্যায়ক্রমে গানের ভিডিওগুলো ইউটিউবে উন্মুক্ত করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা