× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্লপ ‘লাল সিং চাড্ডা’, দেশ ছাড়ছেন আমির খান!

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২২ ১৪:২৪ পিএম

আপডেট : ২৩ আগস্ট ২০২২ ১৫:২০ পিএম

ফ্লপ ‘লাল সিং চাড্ডা’, দেশ ছাড়ছেন আমির খান!

প্রত্যাবর্তন এমন হবে স্বপ্নেও কি ভেবেছিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলিউড সুপারস্টার আমির খান? ভাবলে তো আর ‘লাল সিং চাড্ডা’ মুক্তির আগে নেটফ্লিক্সকে শর্ত দিতেন না, ছয় মাস পর সিনেমাটি চলতে নেটফ্লিক্সকে গুণতে হবে ১৫০ কোটি রুপি।

১১ আগস্ট মুক্তির পর বক্স অফিসে চরমভাবে ব্যর্থ সিনেমাটি নিয়ে এখন আর কোনো আগ্রহ নেই, আমির খানকে জানিয়ে দিয়েছে নেটফ্লিক্স। শীর্ষ ওটিটি প্ল্যাটফর্মগুলোও আগ্রহী নয় ‘লাল সিং চাড্ডা’ কিনতে; খবর বলিউড হাঙ্গামার।

নতুন খবর হচ্ছে, ‘লাল সিং চাড্ডা’  ফ্লপ হওয়ার পর হতাশ হয়ে পড়েছেন আমির খান। এক পোর্টালের বরাতে ফিল্মফেয়ার, টাইমস অব ইন্ডিয়াসহ একাধিক গণমাধ্যমের খবর, আমির খান দুই মাসের জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। এই ছুটির পর তিনি তাঁর পরবর্তী নির্মাণে ফিরবেন।

অদ্বৈত চন্দন পরিচালিত ‘লাল সিং চাড্ডা’য় কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন আমির খান ও কারিনা কাপুর। কারিনা কাপুর খান এ সিনেমায় মনপ্রীত কৌর চাড্ডার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয়েছে দক্ষিণি তারকা নাগা চৈতন্যের। বালারাজুর ভূমিকায় দেখা গেছে তাঁকে। লালের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন মোনা সিং।

প্রবা/টিএম /এসআর 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা