× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুবাই এক রাতেই ২৫৪ কোটি টাকা আয় করলেন বিয়ন্সে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩ ১৬:৩৯ পিএম

দুবাই এক রাতেই ২৫৪ কোটি টাকা আয় করলেন বিয়ন্সে

বিশ্ব সংগীতের আইকন গায়িকা বিয়ন্সে। তাকে হলিউডের ‘বি রানী’ বলেও ডাকা হয়। ভক্তরা তার অ্যালবামের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। দীর্ঘ পাঁচ বছর পর তিনি কনসার্টে ফিরলেন। দুবাইয়ে ছিল সেই বিশেষ কনসার্ট। সেখানে উপস্থিত ছিলেন বিশেষভাবে আমন্ত্রিত অতিথিরা।

তবে কনসার্টটি বিশ্ব মিডিয়ায় আলোচনায় এসেছে একরাতের ওই কনসার্টে অংশ নিয়ে বিয়ন্সের পারিশ্রমিকের জন্য। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, কনসার্টে অংশ নিয়ে বিয়ন্সে পেয়েছেন ২৪ মিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় প্রায় ২৫৪ কোটি টাকা। 

গেল শনিবার রাতে দুবাইয়ের বিখ্যাত বিলাসবহুল রিসোর্ট আটলান্টিস রয়্যাল হোটেলে কনসার্টটি অনুষ্ঠিত হয়। ওই হোটেলে বিয়ন্সের রিহার্সালের ভিডিও ভাইরাল হয়েছিল। এবার ভাইরাল হলো তার পারিশ্রমিকের খবর।

পিঙ্কভিলার মতে, বিয়ন্সে গান করার জন্য চার্জ করেছেন ২৫৪ কোটি টাকা। শুধু তাই নয়, রিসোর্টে এক রাত থাকা-খাওয়াার জন্য বিয়ন্সের পেছনে খরচ হয়েছে ১ লাখ ডলার। রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যারাবিয়ান বিজনেসের ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের রয়্যাল ম্যানশন আজ (২১ জানুয়ারি) বেয়ন্সের দখলে আছে; এটি সবচেয়ে ব্যয়বহুল, এবং আমরা বিশ্বাস করি বিশ্বের বৃহত্তম প্রাসাদও। রুমে থাকার জন্য প্রতি রাতে ১ লাখ ডলার খরচ হয়।’

আরও জানা গেছে, ফারহান আখতার, শিবানি দান্দেকার, ফারহা খান, মনীশ মালহোত্রা এবং গৌরি খানসহ অনেক বলিউড সেলিব্রিটি বিয়ন্সের ওই কনসার্টে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা