বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২২ ১৩:২৪ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২২ ১৩:২৯ পিএম
ভক্তের ধাওয়া খেলেন বিদ্যা বালান। তাও আবার সেলফির জন্য। যদিও বলিউড তারকারা এ ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হন অহরহ। তবে বিদ্যার বিষয়টি অন্যরকম।
মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন বিদ্যা। স্বাভাবিকভাবে তাকে দেখে অনুরাগীদের ভিড় লেগে যাওয়ার কথা। তেমনটাই হলো। তার সঙ্গে সেলফি তোলার জন্য হুড়োহুড়ি লেগে যায়। সেসব ভক্তের মধ্যে একজন ভক্ত তার সঙ্গে একবার সেলফি তোলার সুযোগ পেয়েছিলেন। পরে ওই ভক্ত বুঝতে পারেন সেলফিতে তাকে ভালো লাগছে না। পুনরায় আবার সেলফি তুলতে চান। যেই ভাবা সেই কাজ, ধাওয়া করলেন নায়িকাকে। ততক্ষণে বিদ্যা গাড়িতে।
পরে বাড়ি ফিরে আয়নার সামনে একটি সেলফি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমিও আগে নিজের ডান পাশ এবং বাঁ পাশ নিয়ে বেশ খুঁতখুঁতে ছিলাম। কিন্তু যতদিন গড়াচ্ছে আমি বুঝতে পারছি নিজেকে নিজের মতো করে ভালোবাসা জরুরি।’
সবশেষ বিদ্যা বালান অভিনীত ‘জলসা’ সিনেমা মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে। ১৮ মার্চ মুক্তি পায় এটি। ছবিটি পরিচালনা করেছেন সুরেশ ত্রিবেণী। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে ‘নেয়াত’ সিনেমা।
প্রবা/টিএম /এসআর