× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘর বাঁধলেন আথিয়া-রাহুল, তারকাদের শুভেচ্ছা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩ ১৪:৩১ পিএম

ঘর বাঁধলেন আথিয়া-রাহুল, তারকাদের শুভেচ্ছা

অবশেষে চার হাত এক হলো। অভিনেতা সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠি প্রেম করে বিয়ে করেছেন ক্রিকেটার কেএল রাহুলকে। এই বিয়ে নিয়ে উৎসাহের কিছু কমতি ছিল না বলিউডে। বিয়ের তারিখ অনেক গোপন রাখার চেষ্টা চালানো হলেও তা সম্ভব হয়নি। সোমবারই বিয়ের পরের প্রথম ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন দুই তারকা। সেই ছবি ভাইরাল হয়েছে। 

সোমবার আথিয়ার বাবা-অভিনেতা সুনীল শেঠির খান্দালা ফার্মহাউসে এই জুটি গাঁটছড়া বাঁধেন। বিয়েতে হালকা গোলাপি লেহেঙ্গায় সাজলেন আথিয়া, সঙ্গে কুন্দনের নকশা কাটা জড়োয়া হার। কেএল রাহুলের দেখা মিলেছে সাদা রঙা শেরওয়ানিতে। মাত্র ১০০ জন অতিথি ছিলেন এদিন। যাতে মূলত ছিল দুই পরিবারের নিকট আত্মীয় ও কাছের বন্ধুরা। তারকাদের মধ্যে ছিলেন ক্রিকেটার ইশান শর্মা, বরুণ অ্যারনরা। পৌঁছেছিলেন কৃষ্ণা শ্রফ, ডায়না পেন্টি, অনুষ্কা রঞ্জন ও তাঁর স্বামী আদিত্য শিল। আইপিএল মিটলে মুম্বাইতেই হবে গ্র্যান্ড রিসেপশন।

তাদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের তারকারা। আলিয়া ভাট, কারিনা কাপুর, আনুশকা শর্মা, কারিশমা কাপুর, করণ জোহর, কার্তিক আরিয়ান এবং ভিকি কৌশসহ আরও অনেক তারকাই নবদম্পতিকে ভালোবাসা জানিয়েছেন। 

বিয়ের পরের ছবি দিয়ে যৌথ বিবৃতিতে রাহুল-আথিয়া লেখেন, ‘তোমার আলোয় আমি ভালোবাসতে শিখেছি। আজ আমাদের প্রিয়জনদের উপস্থিতিতে আমরা বিয়ের বাঁধনে বাঁধা পড়লাম সেই বাড়িতে যে বাড়িটা আমাদের খুব আনন্দ আর শান্তি দিয়েছে। হৃদয় ভালোবাসা আর কৃতজ্ঞতায় ভরপুর। আমরা সকলের আর্শীবাদ চাইছি এই নতুন যাত্রাপথে।’

তাদের শুভেচ্ছা দিয়ে আনুশকা শর্মা লিখেছেন, ‘অভিনন্দন @athiyashetty এবং @klrahul। তোমাদের দুজনের আজীবন একতা, অপরিমেয় ভালোবাসা এবং আলো (লাল হৃদয়ের ইমোজি) কামনা করছি।’ 

আলিয়া ভাট মন্তব্য বিভাগে রেড হার্ট ইমোজি দিয়েছেন। করিনা কাপুর লিখেছেন, ‘সুন্দর দম্পতিকে অনেক অভিনন্দন। সারাজীবন হাসি আর ভালোবাসার।’ করিশ্মা কাপুরও লিখেছেন, ‘গর্জিয়াস জুটির জন্য শুভেচ্ছা রইল। আমার কিউটি আথিয়াকে বিয়ের শুভেচ্ছা জানাই।’

করণ জোহর লিখেছেন, ‘অভিনন্দন রাহুল-আথিয়া। কয়েক দশকের ভালোবাসা এবং সুখ পাও তোমরা।’ 

ভিকি কৌশল লিখেছেন, ‘অভিনন্দন!!!’ ইলিয়ানা ডিক্রুজ লিখেলেন, ‘অঅঅঅ অথু। অভিনন্দন বেবি গার্ল!!! তোমাদের দুজনের জন্য ভালোবাসা ছাড়া আজ আর কিছুই নয়!’ 

কৃতি শ্যানন লিখলেন, ‘অভিনন্দন আথিয়া! তোমাদের দুজনের জন্যই অনেক খুশি! অনেক ভালোবাসা!!’ কার্তিক আরিয়ান মন্তব্য করেছেন, ‘অভিনন্দন।’ 

প্রীতি জিনতা লিখেছেন, ‘তোমাদের দুজনকে অভিনন্দন, একসঙ্গে নতুন যাত্রা শুরু হয়েছে। অনেক ভালোবাসা।’ কিয়ারা আদভানি লিখেছেন, ‘অভিনন্দন, ভালোবাসা এবং সবসময় ভালোবাসা।’ পরিণীতি চোপড়া মন্তব্য করেছেন, ‘অভিনন্দন আমার আথুউউউ।’

অনন্যা পাণ্ডে লিখেছেন, ‘আমার প্রিয় সানশাইন গার্ল!!! তোমাদের অনেক ভালবাসা, সুখ, হাসি, বন্ধুত্ব এবং একত্রে চিরকাল থাকা কামনা করছি।’ 

ক্রিকেটার বিরাট কোহলি, কাজল-ও পাঠিয়েছেন অভিনন্দন বার্তা আথিয়া ও রাহুলকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা