× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুমনের স্মৃতিতে 'মেঘদল'

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩ ১৫:৫৫ পিএম

সুমনের স্মৃতিতে 'মেঘদল'

দেশের অন্যতম জনপ্রিয় নির্মাতা মেজবাউর রহমান সুমন। তার হাওয়া 'সিনেমা' ২০২২ সালের সবচেয়ে সফল সিনেমার একটি। নির্মাতা হিসেবে এটি তার প্রথম পরিচয়। তবে এর আগে তার একটি পরিচয় রয়েছে। দেশের জনপ্রিয় সফট রক ব্যান্ড মেঘদলের প্রতিষ্ঠাকালীন সদস্য তিনি। সেই ব্যান্ডের ২০ বছর পূর্তীতে সুমন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্মৃতিচারণ করলেন স্ট্যাটাসের মাধ্যমে।

যেখানে তিনি লেখেন, 'সময় ২০০৩ খৃষ্টাব্দ, বাইশ জানুয়ারি। ততকালীন ঢাকা চারুকলা ইন্সটিটিউটের শুকনো পুকুরে শুরু হয়েছিল মেঘদলের আজকের এই গানের যাত্রা। আজ মেঘদল বিশ বছর পূর্ণ করলো। এটা এক অভাবনীয় ব্যাপার যে এই সুদীর্ঘ সময় ধরে অগণিত শ্রোতা বন্ধুরা আমাদের গানকে নানাভাবে উদযাপন করে আসছে। আমাদের প্রাণিত করে আসছে। কত সুসময় কত দু:সময়ের সাক্ষী এইসব চেনা অচেনা শ্রোতা বন্ধুরা। মেঘদল তাদের ভালোবাসার শক্তিতে আজও একইভাবে সকলের পাশে আছে তাদের গান, কথা আর সুর নিয়ে। একটা সুন্দর পৃথিবীর কথা আমরা আজও ভাবতে পারি তাদের জন্য। গান আমাদের লড়াই আর স্বপ্ন দেখার যুগপৎ হাতিয়ার হয়ে উঠুক এই কামনা। সকলের জন্য ভালোবাসা।' 

মেঘদলের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে-মায়া সাইকেল, না বলা ফুল, দূর পৃথিবী, ঠিক ঠাক, রঙিন ফেরেশতা, এসো আমার শহরে, মুঠোফোন, কবিয়াল, ছেলে বেলা, তবু মন ও এ হাওয়াসহ অসংখ্যা শ্রোতা প্রিয় সব গান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা