প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩ ১৫:২৩ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩ ১৫:৩৩ পিএম
অবশেষে সাতপাকে বাঁধা পড়ছেন সুনীল শেঠিকন্যা আথিয়া শেঠি ও ভারতীয় ক্রিকেটার কেএল রাহুল। বিয়ের আসর বসবে ভারতের দক্ষিণের একটি পাঁচ তারকা হোটেলে। পারিবারিকভাবেই সম্পন্ন হবে অনুষ্ঠান।
বিয়েতে নতুন দম্পতি সাদা ও গোল্ডেন রঙের পোশাকে সাজবেন। সব্যসাচীর ডিজাইন করা বিয়ের পোশাকে সেজে উঠবেন তারা।
বিয়ের অনুষ্ঠানে দক্ষিণের খাবারকে প্রাধান্য দিয়ে মেন্যু তৈরি করা হয়েছে। কারণ আথিয়া ও কেএল রাহুল দুজনই দক্ষিণ ভারতের বাসিন্দা। আর তাই তাদের বিয়ের মেন্যুতে দক্ষিণ ভারতীয় খাবার প্রাধান্য পাবে। এ ছাড়া অতিথিদের খাবার দেওয়া হবে কলাপাতায় করে। যেটি দক্ষিণ ভারতের ঐতিহ্য।
খান্ডালায় সুনীল শেঠির বিশাল বিলাসবহুল বাংলোর সামনেই একটি জায়গায় বিশাল মণ্ডপ তৈরি করা হয়েছে। অনুমান করা হচ্ছে, সেখানেই বসতে চলেছে বিয়ের আসর। আথিয়া ও কেএল রাহুল আজ ভারতের সময় বিকাল ৪টার দিকে সাতপাকে বাঁধা পড়বেন।
বিয়েতে বলিউডের বড় কোনো তারকাকে দেখা যাবে না। পরিবার ও নিকটাত্মীয়ের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হবে। আমন্ত্রিত অন্য অতিথিদের থাকার জন্য সুনীল শেঠির খান্ডালার বাড়ির পাশেই একটি পাঁচ তারা হোটেলে ব্যবস্থা করা হয়েছে।