× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুশান্তের জন্মদিনে কেক কাটলেন সারা

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩ ১৩:৫১ পিএম

সুশান্তের জন্মদিনে কেক কাটলেন সারা

বলিউডের অকালপ্রয়াত তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুতের জন্য ভক্তদের রয়েছে আলাদা আবেগ। গত ২১ জানুয়ারি ছিল তার জন্মদিন। বিশেষ এ দিনে তার জন্য কেক কাটলেন অভিনেত্রী সারা আলি খান। 

এদিন সারা আলি খান তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, তিনি একটি এনজিওর বাচ্চাদের নিয়ে কেক কাটছেন প্রয়াত অভিনেতার জন্মদিন উপলক্ষে। ভিডিওতে শোনা যাচ্ছে, সারা এবং সেখানে উপস্থিত খুদেরা সুশান্তের জন্য জন্মদিনের গানও গাইছেন। ভিডিও শেয়ার করে সারা আলি খান লিখেছেন, ‘শুভ জন্মদিন সুশান্ত। আমি জানি অন্য কারও হাসি তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আর যখন তুমি আমাদের এভাবে দেখবে, তখন নতুন চাঁদ উঠবে। আশা করি আজ আমরা তোমাকে হাসাতে পেরেছি। জয় ভোলানাথ।’ এর সঙ্গে তিনি এই সমস্ত আয়োজনের উদ্যোক্তাদের উদ্দেশে ধন্যবাদ জানান। এবং আরও লেখেন, ‘তোমার মতো মানুষেরা এই বিশ্বটাকে আরও সুন্দর, নিরাপদ এবং খুশি করে তোলে। এভাবেই আনন্দ ছড়াতে থাকুক।’ সুশান্তের জন্মদিনে সারা আলি খানের এই উদযাপনকে প্রশংসা করেছেন নেটিজেনরা।

প্রসঙ্গত, সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গেই প্রথম ছবি ‘কেদারনাথ’-এ বলিউডে আত্মপ্রকাশ হয় সারা আলি খানের। গুঞ্জন আছে, সেই সময় তারা প্রেমের সম্পর্কেও ছিলেন। অন্যদিকে, সুশান্তের জন্মদিনে বিশেষ ছবি পোস্ট করেছেন তার প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তীও। 

জনপ্রিয় ধারাবাহিক ‘পবিত্র রিস্তা’ দিয়ে তারকা বনে গিয়েছিলেন সুশান্ত সিংহ রাজপুত। তার অভিনীত মানবচরিত্রটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। যদিও এটাই তার প্রথম অভিনয় নয়। তাকে প্রথমবার দেখা গিয়েছিল ২০০৮ সালে ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’ ধারাবাহিকে একটি পার্শ্বচরিত্রে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা