× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নায়করাজের বিখ্যাত সিনেমা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩ ১৩:২৮ পিএম

নায়করাজের বিখ্যাত সিনেমা

নায়করাজ রাজ্জাকের ৮২তম জন্মদিন আজ। ১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। কিন্তু সময়ের পরিক্রমায় তিনি হয়ে ওঠেন এই বাংলার আপনজন। তার কিছু বিখ্যাত সিনেমা নিয়ে এ আয়োজন-

 

 

আগুন নিয়ে খেলা

 

দেশ স্বাধীনের আগে মুক্তি পাওয়া নায়করাজ রাজ্জাকের সিনেমা আগুন নিয়ে খেলা। সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেন রাজ্জাক ও অভিনেত্রী সুজাতা। ড্রামা ও রোমান্টিক ধাঁচের গল্পে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেন আমজাদ হোসেন ও নুরুল হক বাচ্চু, যেটি ১৯৬৭ সালে মুক্তি দেওয়া হয়। এই সিনেমায় অভিনয় করে রাজ্জাক তার অভিনয় দক্ষতার প্রমাণ দেন। চলে আসেন পরিচালকদের পছন্দের তালিকায়।

 

  

নীল আকাশের নিচে

 

রাজ্জাকের ক্যারিয়ারের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘নীল আকাশের নিচে। ষাটের দশকে এই সিনেমায় অভিনয় করে তিনি নিজেকে নিয়ে যান অনন্য এক উচ্চতায়। আলোচনা শুরু হয় তার অভিনয় নিয়ে। দেশের ইন্ডাস্ট্রি পায় নতুন এক নায়ক। ১৯৬৯ সালে মুক্তি পাওয়া এই ছবিটি পরিচালনা করেন পরিচালক নারায়ণ ঘোষ মিতা। ছবিটি সেই সময়ে তুমুল জনপ্রিয় হয়েছিল। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক ও কবরী।

 

 

রংবাজ

 

সত্তরের দশকের পুরোটাজুড়েই ছিল নায়ক রাজ্জাকের আধিপত্য। নতুন সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রিকে জানিয়ে দেন রাজত্ব করতে আসছেন তিনি। তার প্রমাণ হিসেবে রংবাজ সিনেমাটি সে সময় ছিল তুখোড় জনপ্রিয়। এই সিনেমায় রাজ্জাকের বিপরীতে অভিনয় করেন অভিনেত্রী কবরী। ১৯৭৩ সালে মুক্তি পাওয়া রংবাজ সিনেমাটি পরিচালনা করেন জহিরুল হক।

 

আলোর মিছিল

 

১৯৭৪ সালে মুক্তি পাওয়া ‘আলোর মিছিলসিনেমাটি রাজ্জাকের সেরা সিনেমার মধ্যে একটি। এই সিনেমায় তার অভিনয় তাকে ভার্সেটাইল অভিনেতা হিসেবে ইন্ডাস্ট্রিতে নতুন করে পরিচিত করে। নারায়ণ ঘোষ মিতা পরিচালিত চলচ্চিত্রটিতে রাজ্জাকের বিপরীতে অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী ববিতাকে।

 

ছুটির ঘণ্টা

 

ছুটির ঘণ্টা সিনেমাটি বাংলাদেশের কালজয়ী সিনেমার মধ্যে একটি। এই সিনেমা দেখেনি এমন দর্শক খুঁজে পাওয়া বিরল। ১৯৮০ সালে মুক্তি পায় ব্যতিক্রমী গল্পের এই সিনেমাটি, যেটি পরিচালনা করেছেন আজিজুর রহমান। ছবির মূল ভূমিকায় অভিনয় করেছে শিশুশিল্পী সুমন। এর গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন রাজ্জাক। তার চরিত্রের নাম আব্বাস। তিনি দপ্তরির ভূমিকায় অভিনয় করে মন জয় করেন দেশের সিনেমাপ্রেমী দর্শকদের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা