× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনুদানের চেক হাতে পেলেন শাকিব খান

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২২ ২১:০৮ পিএম

আপডেট : ২৩ আগস্ট ২০২২ ১১:৩১ এএম

অনুদানের চেক হাতে পেলেন শাকিব খান

আমেরিকা থেকে ৯ মাস পর দেশে ফিরেছেন নায়ক শাকিব খান। এসেই ব্যস্ত হয়েছেন সিনেমার কাজে। সরকারি অনুদানে 'মায়া' নামে সিনেমা প্রযোজনা করবেন শাকিব, এ কথা বেশ পুরনো।

এবার সেই অনুদানের চেক হাতে পেলেন নায়ক। রোববার (২১ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দেখা করেছেন শাকিব।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সে সময়কার ছবি ফেসবুকে শেয়ার করেছেন। তথ্যমন্ত্রীর পোস্টটি শাকিব নিজের ফেসবুক পেজে শেয়ার করে লেখেন, ‘ধন্যবাদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডা. হাছান মাহমুদ আপনার মূল্যবান সময় ও আলাপের জন্য।’

জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে ‘মায়া’ নামের একটি সিনেমা বানানোর জন্য ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছেন শাকিব খান। আর সিনেমাটি নির্মাণের জন্য সরকারি অনুদানের চেক নিতেই তথ্য মন্ত্রণালয়ে যান শাকিব খান। প্রথম কিস্তিতে ৩০ শতাংশের টাকার চেক নেন এই তারকা।

'মায়া’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন পূজা চেরি। অনুদানপত্রে এই সিনেমার নির্মাতা হিসেবে তরুণ পরিচালক হিমেল আশরাফের নাম জানা যায়। তবে নতুন খবর, এই সিনেমা পরিচালনা করছেন না হিমেল। 

‘মায়া’ পরিচালনার জন্য অন্য পরিচালক খুঁজছেন শাকিব।

প্রবা/এলএ/এসআর


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা