× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরী-রাজের প্রথম বিবাহবার্ষিকী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩ ১৫:১১ পিএম

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩ ১৫:২৪ পিএম

পরী-রাজের প্রথম বিবাহবার্ষিকী

তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমনির সংসারের এক বছর পূর্ণ হয়েছে আজ। ফেসবুকে একটি ভিডিও আপলোড করে স্বামী রাজকে শুভেচ্ছা জানান পরী। সেখানেই জানান আজ তাদের বিবাহবার্ষিকী।

পরীমনি ভিডিওতে বলেন, ‘হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি টু আস! এটা ছিল ঘরোয়া আয়োজনে আমাদের বিয়ে। আমাদের জীবনের সব থেকে সুন্দর দিনের একটি। তোমাকে ভালোবাসি রাজ।’

শরিফুল রাজও তার ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দেন। সেখানে লেখেন, ‘প্রিয় ভালোবাসার বউ, অসাধারণ একটি বছর পার করলাম আমরা। কিছু স্মৃতি রোমাঞ্চকর, উত্তেজনার, কিছু ভোলার মতো নয়, সারা জীবন মনে রাখার মতো। আমার স্মৃতিগুলো কেবল আমার ভেতরেই আছে, তারা কোনো জিনিস বা স্থান নয় যে, আমি তাদেরকে কোথাও নিয়ে যাব। তোমার সঙ্গে আমার দারুণ স্মৃতি আছে এবং আমরা প্রতিদিনই বেড়ে উঠছি পরী। হ্যাপি অ্যানিভার্সারি মাই লেডি।’

জানা গেছে, পরীমনি ও শরিফুল রাজ ২০২১ সালের ১৭ অক্টোবর নিজেরা বিয়ে করেন। এরপর ১০ জানুয়ারি বেবি বাম্পের ছবি প্রকাশের মাধ্যমে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। তবে তাদের পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয় ২০২২ সালের ২২ জানুয়ারি। তারা সে দিনটিকেই বিবাহবার্ষিকী হিসেবে বেছে নিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা