× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সম্মাননা পেলেন চার বরেণ্য নাট্যজন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩ ১৪:১৫ পিএম

সম্মাননা পেলেন চার বরেণ্য নাট্যজন

পাঁচটি নতুন নাটক নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘আলী যাকের নতুনের উৎসব ২০২৩’। শনিবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই উৎসবের উদ্বোবধন করেন অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার। নাগরিক নাট্যসম্প্রদায় ও মঙ্গলদীপ ফাউন্ডেশন যৌথভাবে আয়োজন করছে এই উৎসব। উৎসবে প্রথমবারের মতো দেওয়া হয় চার গুণিজনের নামাঙ্কিত চারটি সম্মাননা। 

এ বছর সৈয়দ শামসুল হক নামাঙ্কিত সম্মাননা পেয়েছেন নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদ, জিয়া হায়দার নামাঙ্কিত সম্মাননা পেয়েছেন নাট্য নির্দেশক ও শিক্ষক সৈয়দ জামিল আহমেদ, আলী যাকের নামাঙ্কিত সম্মাননা পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও নাট্য নির্দেশক নাসির উদ্দীন ইউসুফ এবং খালেদ খান নামাঙ্কিত সম্মাননা পেয়েছেন অভিনয় শিল্পী মাসুদ আলী খান।

নাগরিক নাট্য সম্প্রদায় ২০১৯ সালে আর্থিক প্রণোদনা দেওয়ার মাধ্যমে ‘নতুনের নাট্যোৎসব’ নামে নতুন নতুন নাটক নিয়ে একটি বিশেষ আয়োজন শুরু করে। এবারও প্রণোদনা প্রদানের মাধ্যমে ৫টি দলের ৫টি নতুন নাটক নিয়ে উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে। এবারের উৎসবের নাম ‘আলী যাকের নতুনের উৎসব ২০২৩’। রাজধানীর শিল্পকলা একাডেমিতে আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হয়েছে, চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। এবারের উৎসবের জন্য নির্বাচিত ৫টি নাটক হলো-শুভাশিষ সিনহা নির্দেশিত হৃৎমঞ্চ রেপারটরি প্রযোজনা ‘রিমান্ড’, অলোক বসু নির্দেশিত থিয়েটার ফ্যাক্টরি প্রযোজনা ‘দ্য রেসপেক্টফুল প্রস্টিটিউট’, মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত বটতলা প্রযোজনা ‘সখী রঙ্গমালা’, বাকার বকুল নির্দেশিত তাড়ুয়া প্রযোজনা ‘আদম সুরত’ ও আজাদ আবুল কালাম নির্দেশিত প্রাচ্যনাট প্রযোজনা ‘অচলায়তন’। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা