× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিচালকের সঙ্গে সিলেটে রাজ, দর্শকের সঙ্গে ‘পরাণ’ দেখবেন

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২২ ১৮:২০ পিএম

আপডেট : ২২ আগস্ট ২০২২ ১৮:২৯ পিএম

পরিচালকের সঙ্গে সিলেটে রাজ, দর্শকের সঙ্গে ‘পরাণ’ দেখবেন

ঢাকাই সিনেমার মন্দার বাতাস বদলে দিয়েছে ‘পরাণ’। কোরবানি ঈদে মুক্তি পাওয়া ছবিটি এখনও হলে দর্শক টানছে। রায়হান রাফি পরিচালিত সিনেমাটি দীর্ঘদিন ধরেই হাউসফুল নিয়ে প্রদর্শিত হচ্ছে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। ছবিটির প্রচারে তাই এখনও সরব পরাণ টিম।

যার অংশ হিসেবে এবার সিলেটে রয়েছেন পরিচালক রাফি। এ যাত্রায় তার সঙ্গে আছেন ছবির নায়ক শরিফুল রাজ। 
পরিচালক প্রতিদিনের বাংলাদেশকে জানান, সিলেটে তারা দর্শকের সঙ্গে হলে গিয়ে পরাণ দেখবেন।


সম্প্রতি বাবা হওয়ার কারণে কয়েকদিন সিনেমার প্রচারে অংশ নিতে পারেননি রাজ। সিলেট দিয়ে আবারও প্রচারে ফিরলেন তিনি। আজ সোমবার [২২ আগস্ট] সকালে পরাণ পরিচালক রায়হান রাফির সঙ্গে বিমানে করে সিলেট যান তিনি। 


বেলা ৩টার দিকে সিলেট নগরীর বিমানবন্দর সড়কে গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্সে ‘পরাণ’ দেখবেন নায়ক ও পরিচালক।


রাফি বলেন, আমরা সিলেটে আসার পরিকল্পনা করেছিলাম অনেক আগেই। অবশেষে সেটা হলো। আশা করছি এখানকার সিনেমাপাগল দর্শকের সঙ্গে ভালো সময় কাটবে।’


প্রসঙ্গত, লাইভ টেকনোলজিস প্রযোজিত সিনেমা পরাণ মুক্তি পাওয়ার সপ্তম সপ্তাহে দেশের ৩৯ প্রেক্ষাগৃহে চলছে ‘পরাণ’। 


প্রবা/এলএ/এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা