× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়েব সিরিজে পূর্ণিমা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৩ ১২:১০ পিএম

আপডেট : ২১ জানুয়ারি ২০২৩ ১২:৩০ পিএম

ওয়েব সিরিজে পূর্ণিমা

দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। দীর্ঘ ক্যারিয়ারে সিনেমার পাশাপাশি কাজ করেছেন বিজ্ঞাপন, নাটক, টেলিছবি ও ওয়েব সিরিজে। তারই ধারাবাহিকতায় এবার এই অভিনেত্রীর দেখা মিলবে ওয়েব সিরিজে। তবে এবারের সিরিজটি নির্মাণ করছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি। ‘হোটেল রিলাক্স’ শিরোনামের এ ওয়েব সিরিজের মধ্য দিয়ে নেটদুনিয়ায় নাম লেখাতে যাচ্ছেন অমি।

জানা গেছে, হোটেল রিলাক্সের শুটিং এরই মধ্যে শুরু হয়েছে পুরান ঢাকায়। চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। আর এ ওয়েব সিরিজেই ডিবি পুলিশের চরিত্রে হাজির হবেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। তা ছাড়া ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের সব শিল্পী এতে অভিনয় করছেন। আর বেশ আনন্দ-ফুর্তি করেই ব্যাচেলরদের দলে কাজ করছেন পূর্ণিমা! সিরিজটি হবে ছয় পর্বের।

এর আগে ওয়েব সিরিজটির জন্য গত বছর ২৩ অক্টোবর ‘বঙ্গ’র সঙ্গে চুক্তি হয় অমির। অমি জানান, বর্তমানে নির্মিত বেশির ভাগ ওয়েব সিরিজ থ্রিলারধর্মী। ওয়েবের দর্শকরা থ্রিলার গল্প দেখে দেখে অভ্যস্ত। তবে অমির নতুন কাজটি হবে ভরপুর বিনোদন। আর গল্পটি হবে ভিন্ন ধরনের। ফেব্রুয়ারি বা মার্চে বঙ্গের ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির কথা রয়েছে হোটেল রিলাক্স।

প্রসঙ্গত, ‘আহারে জীবন’ ছবির শুটিং দিয়ে গত বছরটি শেষ করেন পূর্ণিমা। আর নতুন বছর শুরু করেন রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনি ১৪২৯’-এর শুটিংয়ের মধ্য দিয়ে। সব মিলিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন পূর্ণিমা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা