× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগামী মাসে বিয়ের পিঁড়িতে কিয়ারা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৩ ১১:৪৪ এএম

আগামী মাসে বিয়ের পিঁড়িতে কিয়ারা

বলিউডের আবেদনময়ী অভিনেত্রী কিয়ারা আদভানি ও অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা চুটিয়ে প্রেম করছেন। যদিও এই প্রেমের সম্পর্ক কখনও সরাসরি স্বীকার করেননি তারা। গুঞ্জন ছিল, শিগগিরই লুকানো এই প্রেমের পূর্ণতা দেবেন তারা। এই শীতেই সাতপাকে বাঁধা পড়বেন।

এই গুঞ্জন এবার কিছুটা ডালপালা মেলেছে। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ৬ ফেব্রুয়ারি বিয়ে করছেন কিয়ারা ও সিদ্ধার্থ। রাজস্থানের জয়সালমের প্যালেস হোটেলে বসবে বিয়ের আসর। ৪ তারিখ থেকে শুরু হবে মেহেন্দি, গায়ে হলুদ, সংগীতসহ সব ধরনের আয়োজন।

পাশাপাশি অন্যান্য ভারতীয় গণমাধ্যম বলছে, বেশ কিছুদিন ধরেই লিভইনে রয়েছেন সিড-কিয়ারা। বিয়ের আগে একে অপরকে আরও ভালোভাবে চিনে নিতেই হয়তো এই সিদ্ধান্ত তাদের। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে বড় পর্দায় পা সিদ্ধার্থের। সেই সময় থেকেই আলিয়া ভাটের সঙ্গে প্রেমের গুঞ্জন। এরপর সেই প্রেম ভাঙলে কিয়ারার সঙ্গে নতুন সম্পর্কে জড়ান সিদ্ধার্থ। 

মাস দুয়েক আগে কিয়ারা পোস্ট করেন, ‘অনেক দিন গোপনীয়তা বজায় রাখলাম। খুব শিগগিরই আসছে… অপেক্ষা ২ ডিসেম্বরের।’ তার পর তৈরি হয়েছে আরও ধোঁয়াশা। মনে করা হয়েছিল, ডিসেম্বরেই বোধহয় চার হাত এক হবে। সম্প্রতি ‘মিশন মজনু’ ছবির প্রিভিউতে দেখা যায় তাদের। সাদা পোশাকে অনবদ্য দেখায় কিয়ারাকে।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ক্যামেরার সামনে পোজ দেওয়ার মাঝেই অনুরাগীরা ‘ফেব্রুয়ারি ৬’ বলে চিৎকার করছিলেন। কোনো উত্তর না দিলেও একগাল হাসি নায়িকার। এরপর আবারও প্রশ্ন ‘আমরা খুব এক্সাইটেড।’ এরপর সিদ্ধার্থকে দেখেও একই প্রশ্ন অনুরাগীদের। ফেব্রুয়ারির ৬ তারিখ কি তা হলে দেখা হচ্ছে? ‘কী আছে ওই দিন’ হালকা হেসে প্রশ্ন ছুড়ে দিলেন সিদ্ধার্থ।

নীরব হাসিই কি তবে সম্মতির লক্ষণ? ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’র খবর অনুযায়ী, ফেব্রুয়ারির ৪ ও ৫ তারিখ সংগীত ও গায়ে হলুদের অনুষ্ঠান। ইতোমধ্যে গানের লিস্টও তৈরি করা হয়েছে কিয়ারার তত্ত্বাবধানে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা