× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাকে নিয়ে প্রথমবার হলে গিয়ে সিনেমা দেখলেন শুভ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৩ ১৬:২১ পিএম

আপডেট : ২০ জানুয়ারি ২০২৩ ১৬:৪৯ পিএম

মাকে নিয়ে প্রথমবার হলে গিয়ে  সিনেমা দেখলেন শুভ

ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ অভিনীত বহুল প্রতীক্ষিত ‘ব্ল্যাক ওয়ার’ মুক্তি পেয়েছে গত ১৩ জানুয়ারি। আর এটি হলো মিশন এক্সট্রিম সিরিজের দ্বিতীয় পর্ব। মিশন এক্সট্রিম যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই ব্ল্যাক ওয়ারের গল্প শুরু। আর সেই গল্প দেখতেই আরিফিন শুভ তার মা খাইরুন নাহারকে নিয়ে বৃহস্পতিবার রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে সন্ধ্যায়  ‘ব্ল্যাক ওয়ার’ উপভোগ করেন।

‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার মাধ্যমে প্রথমবার ছেলে আরিফিন শুভকে পর্দায় প্রথমবার দেখলেন তার মা। এ যেন এক অন্যরকম অনুভূতি। এ সময় মায়ের কাছে টিকিট কাউন্টার উপস্থিত থেকে নিজের সিনেমার টিকিট বিক্রি করতেও দেখা যায় শুভকে। 

প্রথমবার মা সিনেমা দেখায় উচ্ছ্বসিত আরিফিন শুভ। নায়কের ভাষ্য, ‘মা আমাকে পর্দায় প্রথম দেখল, সবাই জানেন উনি মানসিক ও শারীরিকভবে অসুস্থ, তারপরও উনাকে নিয়ে এসেছি। মাকে আমার সিনেমা তার জীবদ্দশায় দেখাতে পারলাম, সে জন্য সৃষ্টিকর্তা কাছে অশেষ কৃতজ্ঞতা।

এদিকে, শুক্রবার বিকালে এই অভিনেতা তার নিজ ভ্যারিফাইড ফেসবুক থেকে একটি ভিডিও পোস্ট শেয়ার করেন। ক্যাপশনে লেখেন,  '১৩ বছরের ক্যারিয়ারে এই প্রথম মাকে নিয়ে সিনেমা হলে একসঙ্গে আমার ছবি দেখা, আমার সত্যিই সবচেয়ে বড় পাওয়া। এত অসুস্থতার মাঝেও মা আমার সঙ্গে গিয়েছেন এবং আমাদের সঙ্গে মুভি দেখেছেন এবং অত্যন্ত খুশি হয়েছেন। মায়ের হাসিমুখের চাহনিই আমার সব তৃপ্ততা এনে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এ অনুভূতি কিছু শব্দে প্রকাশ করা কখনও সম্ভব নয়। আমার মায়ের জন্য দোয়া করবেন, উনার সুস্থতার জন্য দোয়া করবেন। আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় বেঁচে থাকতে চাই।'

পুলিশ অ্যাকশন থ্রিলারটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। কপ ক্রিয়েশন প্রযোজিত মিশন এক্সট্রিমের দুটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ।

কুল নিবেদিত, মাইম মাল্টিমিডিয়া সহ-প্রযোজিত এবং ঢাকা ডিটেকটিভ ক্লাবের সহযোগিতায় নির্মিত ‘ব্ল্যাক ওয়ার’-এ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান সওদাগর, খশরু পারভেজ প্রমুখ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা