× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসি-রোনালদোর সঙ্গে করমর্দন করলেন অমিতাভ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৩ ১২:৪৮ পিএম

আপডেট : ২০ জানুয়ারি ২০২৩ ১৩:০১ পিএম

মেসি-রোনালদোর সঙ্গে করমর্দন করছেন অমিতাভ বচ্চন

মেসি-রোনালদোর সঙ্গে করমর্দন করছেন অমিতাভ বচ্চন

বিরতির পর লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো মাঠে মুখোমুখি হয়েছিলেন বৃহস্পতিবার (১৯ জানুয়ারি)। এ ম্যাচে অনেক চমকের মধ্যে একটি হলো, মেসি-রোনালদোর সঙ্গে করমর্দন করতে মাঠে প্রবেশ করেছিলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন।

সেখানে অন্য ফুটবল খেলোয়াড়দের মধ্যে নেইমার এবং কিলিয়ান এমবাপ্পেও ছিলেন। ওই করমর্দনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

লিওনেল মেসির প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে সৌদি অল-স্টার একাদশের হয়ে খেলছেন রোনালদো। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদে।

ম্যাচের আগে অমিতাভ বচ্চন মাঠে নেমে খেলোয়াড়দের শুভেচ্ছা জানান। ম্যাচে তার উপস্থিতি সবাইকে অবাক করেছে। অনেকেই খুশি হয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও শেয়ার করেছেন।

অমিতাভ বচ্চন নিজেও টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাকে মাঠে হাঁটতে এবং পরে খেলোয়াড়দের শুভেচ্ছা জানাতে দেখা যাচ্ছে।

এর সঙ্গে তিনি লেখেন, ‘টি ৪৫৩৩-রিয়াদে একটি সন্ধ্যা... কী দারুণ একটি সন্ধ্যা! ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমার সবাই একসঙ্গে খেলছেন। সেই খেলা উদ্বোধনের জন্য আমি আমন্ত্রিত অতিথি। পিএসজি বনাম রিয়াদ সিজনস। অবিশ্বাস্য!’

প্রসঙ্গত, সৌজন্য ম্যাচ হলেও বৃহস্পতিবারের ওই খেলায় লড়াই ছিল হাড্ডাহাড্ডি। মোট গোল হয় ৯টি। তবে শেষ হাসি হাসে মেসি-নেইমারের পিএসজি। তাই সোশ্যাল মিডিয়ায় বেশ উৎফুল্ল মেসিভক্তরা!

সূত্র : হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা