× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলে গেলেন ‘ইটস আ ওয়ান্ডারফুল লাইফ’খ্যাত অভিনেত্রী ভার্জিনিয়া প্যাটোন

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২২ আগস্ট ২০২২ ১৩:০১ পিএম

আপডেট : ২২ আগস্ট ২০২২ ১৩:১০ পিএম

চলে গেলেন ‘ইটস আ ওয়ান্ডারফুল লাইফ’খ্যাত অভিনেত্রী ভার্জিনিয়া প্যাটোন

হলিউডের কালজয়ী সিনেমা ‘ইটস আ ওয়ান্ডারফুল লাইফ (১৯৪৬)’ খ্যাত অভিনেত্রী ভার্জিনিয়া প্যাটোন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৭ বছর।

বৃহস্পতিবার জর্জিয়ার অ্যালবানির এক বৃদ্ধাশ্রমে মৃত্যু হয়েছে অভিনেত্রীর। খবরটি নিশ্চিত করেছে ম্যাথিউজ ফিউনারেল হোম।

‘ইটস আ ওয়ান্ডারফুল লাইফ’ সিনেমায় ভার্জিনিয়া প্যাটোনের চরিত্রটির নাম ছিল ‘রুথ ডাকিন বাইলি।’ ট্রেন স্টেশনে তার একটি দৃশ্য দর্শকমহলে খুব জনপ্রিয়তা পেয়েছিল। সেই দৃশ্যে তিনি সাদা গ্লাভস পরে কী করে পপকর্ন খাবেন, তা নিয়ে চিন্তিত ছিলেন।

‘ইটস আ ওয়ান্ডারফুল লাইফ’ ছাড়াও ভার্জিনিয়া প্যাটোন অভিনয় করেছিলেন থ্যাঙ্ক ইওর লাকি স্টারস (১৯৪৩), জ্যানি (১৯৪৪), হলিউড ক্যানটিন (১৯৪৪) এবং দ্য হর্ন ব্লোজ অ্যাট মিডনাইট (১৯৪৫) ছবিতে।

প্রবা/টিএম /এসআর


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা