প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৩ ১২:৩৮ পিএম
বলিউড তারকা অজয় দেবগনের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ভোলা’। যে সিনেমার নতুন একটি পোস্টার সবার নজর কেড়েছে। সিনেমাটির প্রযোজনা ও পরিচালনায় রয়েছেন অভিনেতা অজয় দেবগন।
এ ছাড়া এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তার ছোটবেলার বন্ধু অভিনেত্রী টাবুকে। যেখানে তিনি একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন। ‘ভোলা’ সিনেমার নতুন বেশকিছু মোশন পোস্টার নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেন অভিনেতা ও নির্মাতা অজয়। যেখানে টাবুকে বেশ হিংস্ররূপে দেখা যায়। এরপর পোস্টারগুলো শেয়ার করে ক্যাপশনে অজয় লেখেন, ‘একটি খাকি ও একশ শয়তান’। মজার ব্যাপার হচ্ছে, টাবু অভিনীত সর্বশেষ ‘দৃশ্যম ২’ এবং ‘কুত্তে’ দুই সিনেমাতেও তাকে পুলিশ অফিসারের চরিত্রে দেখা গেছে। তাই ধারণা করা হচ্ছে, নতুন সিনেমাতেও তিনি তার ধামাকা অব্যাহত থাকবে বলে আশাবাদী টাবু-ভক্তরা।