প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৩ ১২:৩৫ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩ ১২:৩৮ পিএম
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া গুরুতর অসুস্থ্ হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত ১৭ জানুয়ারিত রাতে হঠাৎ গ্যাস্ট্রোলজির সমস্যা বোধ করায় এ অভিনেত্রী হাসপাতালে ভর্তি হন।
দুপুরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে এক ফেসবুক পোস্টে ভক্তদের বিষয়টি জানান এ অভিনেত্রী। পোস্টে তিনি লেখেন, ‘গত রাতে [পরশু] হঠাৎ গ্যাস্ট্রোলজির সমস্যা বোধ করায় আজ [গতকাল] হঠাৎ করে হাসপাতালে ভর্তি হতে হলো। এ জন্য আমি সব ধরনের শুটিং থেকে আপাতত বিরতি নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’ নাদিয়ার এমন পোস্টে ভক্তরা তার সুস্থতা কামনা করে কমেন্ট করেছেন।
এদিকে অসুস্থ হওয়ার আগে বেশকিছু ধারাবাহিক, খণ্ড ও বিজ্ঞাপনচিত্রে ব্যস্ত ছিলেন তিনি। সুস্থ হলেই এসব প্রযোজনায় আবারও অংশ নেবেন তিনি।