× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাবনার ক্যামেরায় সব্যসাচী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৩ ১২:৩১ পিএম

ভাবনার ক্যামেরায় সব্যসাচী

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। অভিনয়ের পাশাপাশি লেখালেখিতেও বেশ পারদর্শী তিনি। এ ছাড়া ভাবনা তার সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় সব সময় ভক্তদের সঙ্গে যুক্ত থাকতে পছন্দ করেন।

নিজের কাজের খবরসহ ব্যক্তিগত জীবনের ভালো মুহূর্তগুলো নিজের ইনস্টাগ্রাম ও ফেসবুকে শেয়ার করেন ‘লাল মোরগের ঝুঁটি’খ্যাত এই অভিনেত্রী। সম্প্রতি ভাবনা তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গের ‘ফেলুদা’খ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে একটি ছবি শেয়ার করেন। ছবিটি শেয়ার করে ভাবনা তার নিজের অনুভূতির কথা শেয়ার করতে গিয়ে লেখেন, ‘কিংবদন্তির সঙ্গে’। এরপর ভাবনা-ভক্তরা দুজনকে নিয়ে ইতিবাচক মন্তব্যে মেতে ওঠেন। জানাতে থাকেন নিজেদের মতামত। অভিনয়ের পাশাপাশি লেখালেখিতে ব্যস্ত এই শিল্পীর এবারের একুশে বইমেলায় ‘কাজের মেয়ে’ শিরোনামে একটি বই প্রকাশ হবে। যেটি কিংবদন্তি পাবলিকেশন থেকে প্রকাশ হবে। যার প্রচ্ছদ করেছেন আনিসুজ্জামান সোহেল। এ ছাড়া অভিনয়ে ব্যস্ত এই অভিনেত্রীর এ বছর মুক্তি পাবে ‘দামপাড়া’ সিনেমা। আনন জামানের গল্প, চিত্রনাট্য ও সংলাপে শুদ্ধমান চৈতন নির্মাণ করছেন চলচ্চিত্রটি। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রযোজনায় চলচ্চিত্রটি শিগগিরই নির্মাণ শুরু হতে যাচ্ছে। চলচ্চিত্রটিতে এসপি শামসুল ইসলাম চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস। তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন আশনা হাবিব ভাবনা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা