× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা চলচ্চিত্র উৎসবে ‘দামাল’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩ ১২:১৬ পিএম

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩ ১৯:২০ পিএম

ঢাকা চলচ্চিত্র উৎসবে ‘দামাল’

রায়হান রাফি পরিচালিত ২০২২ সাল মাতানো সিনেমা ‘দামাল’। স্বাধীনতা অর্জনে স্বাধীন বাংলা ফুটবলের অসামান্য ভূমিকা ছিল। সেই অজানা গল্পই সিনেমাটিতে তুলে ধরেছেন রায়হান রাফি।

তবে এটি কোনো বায়োগ্রাফি নয়, ইতিহাস থেকে গল্পের সারসংক্ষেপ নিয়ে নতুনভাবে সাজিয়েছেন নির্মাতা। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটির মূল গল্প ফরিদুর রেজা সাগরের। রাফির সঙ্গে চিত্রনাট্য সাজিয়েছেন নাজিম উদ দৌলা। ছবিটি মুক্তির পর দর্শক সাড়া পায়। বিদেশেও ছবিটি প্রশংসা পেয়েছে। এবার এটি প্রদর্শিত হবে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। আজ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বিকাল ৫টায় ছবিটি দেখা যাবে।

‘দামাল’ সিনেমায় শরীফুল রাজকে দেখা যাবে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়কের চরিত্রে; যার নাম মুন্না। দামালের শুটিংয়ের আগে তিন-চার মাসের ট্রেনিং করেছেন তিনিও। মুন্নার স্ত্রী হাসনার চরিত্রে আছেন মিম।

এ সিনেমায় আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, ইন্তেখাব দিনার, সুমিত সেনগুপ্ত, রাশেদ অপু, সাঈদ বাবু, নাজমুস সাকিব, শাহনাজ সুমি প্রমুখ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা