× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শহরে নতুন ভিলেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৩ ১৬:০৪ পিএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩ ১৬:১২ পিএম

শহরে নতুন ভিলেন

শহরে এসেছেন নতুন ভিলেন। তার নাম সুলতান। যার শুরু হয়েছে অস্ত্র ব্যবসায়ী হিসেবে। অস্ত্র ব্যবসায়ী এই মাফিয়া ভোগবিলাসে ব্যতিব্যস্ত। ‘চালাও গুলি’ শিরোনামে গানের সঙ্গে নাচতে নাচতে গুলিতে চারপাশে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছেন এই নতুন ভিলেন। সদ্যমুক্তি পাওয়া আলোচিত ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমায় এই সুলতান সবার নজর কেড়েছে। চরিত্রের নাম সুলতান হলেও বাস্তবে তার নাম প্রনীল সামশাদ জাদিদ।

‘ব্ল্যাক ওয়ার’ ছবিতে অভিনয় করে বেশ প্রশংসা পাচ্ছেন তিনি। দেশের নন্দিত অভিনেতা ও বাংলা সিনেমার প্রতিষ্ঠিত খল অভিনেতা মিশা সওদাগরও প্রশংসা করছেন প্রনীল সামশাদ জাদিদের।

এ সম্পর্কে প্রনীল সামশাদ জাদিদ বলেন, ‘ব্ল্যাক ওয়ার সিনেমায় ভিলেন হয়ে দারুণ সাড়া পাচ্ছি। মিশা ভাই আমাকে ব্যক্তিগতভাবে প্রশংসা করেছেন, সাধুবাদ জানিয়েছেন। সাধারণ দর্শকদের থেকেও ভালো সাড়া পাচ্ছি। এজন্য সিনেমার কাজ নিয়ে স্বপ্ন দেখছি। ইতোমধ্যে নতুন আরও একটি সিনেমায় কাজের কথা চূড়ান্ত হয়েছে। সবকিছু ঠিক থাকলে কাজটি করব। আমি খল অভিনেতা হিসেবেই কাজ করতে চাই। কারণ খল অভিনেতার অভিনয়ের অনেক সুযোগ থাকে। নিজের দক্ষতা ভালোভাবে ফুটিয়ে তোলা যায়। আমার বিশ্বাস ভিলেন হয়ে নতুনভাবে নিজেকে মেলে ধরতে পারব। এজন্য সবার সহযোগিতা ও দোয়া চাই।’

ক্যারিয়ারের শুরুটা টেলিভিশন নাটক দিয়ে হলেও বিজ্ঞাপনচিত্রেও কাজ করছেন নিয়মিত। প্রনীল সামশাদ জাদিদ সম্প্রতি মডেল হয়েছেন নগদ ইসলামিক ও ডানোর দুটি বিজ্ঞাপনচিত্রে। যেগুলো নিয়মিত বিভিন্ন টেলিভিশনে প্রচার হচ্ছে।

তবে ছোটপর্দার গণ্ডি পেরিয়ে এবার মনেপ্রাণে সিনেমায় তার অভিনয় ক্যারিশমা দেখাতে প্রস্তুত প্রনীল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা