× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাকরাইনে প্রথমবার মেহজাবিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৩ ১৩:৩৮ পিএম

সাকরাইনে প্রথমবার মেহজাবিন

মেহজাবিন চৌধুরীর অভিনয় ভক্তদের মুগ্ধ করে রেখেছে। মডেলিং ও অভিনয়ের জন্য প্রতিটি দিন তার ব্যস্ততায় কাটে। এমনকি বিশেষ দিনগুলোতেও থাকে শুটিংয়ের কাজ। তবে শিল্পীদেরও আছে ব্যক্তিগত জীবন। ব্যস্ত সময়ে কিছুটা ছুটি মিললে ছুটে যান অবসরের খোঁজে।

এই যেমন গত ১৫ জানুয়ারি পুরান ঢাকায় পালিত হয় ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবের। আর এবার মেহজাবিন প্রথম সাকরাইন পালন করলেন। বাঙালির ঐতিহ্যবাহী উৎসব হচ্ছে পৌষ সংক্রান্তি। বাংলা পৌষ মাসের শেষদিন এই উৎসব উদযাপন করা হয়।

একে সাধারণত ‘পৌষ সংক্রান্তি’ বা শুধু ‘সংক্রান্তি’ নামে অনেকে চেনেন। তবে পুরান ঢাকার মানুষের কাছে এটি হচ্ছে ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব।

এদিন পুরান ঢাকায় নিজের আপনজন নিয়ে সাকরাইন পালন করেন এ অভিনেত্রী। সময়টা দারুণ উপভোগ করেন তিনি। গত ১৫ জানুয়ারি ফ্রেমবন্দি করা বেশ কিছু স্থিরচিত্র ভক্তদের সঙ্গে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে ভাগাভাগি করে নেন মেহজাবীন। সেখানে তাকে রঙ খেলতে দেখা যায়, পাশাপাশি ফানুস ওড়ানো, ঘুড়ি ওড়ানোর ছবি প্রকাশ করেন তিনি। 

এদিকে নতুন বছরের প্রথম দিনে ইউটিউবে মুক্তি পেয়েছে তার অভিনীত টেলিফিল্ম ‘কাজলের দিনরাত্রি’। এই টেলিফিল্মে তার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা তৌসিফ মাহবুব। এটি দর্শকের বেশ প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি বেশ কিছু টিভি নাটক, টেলিছবি ও বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের কথা রয়েছে তার।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা