× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিনেমা হলে ভক্তদের সিক্স প্যাক দেখালেন শুভ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩ ১৭:৪০ পিএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩ ১৮:৩২ পিএম

সিনেমা হলে ভক্তদের সিক্স প্যাক দেখালেন শুভ

দেশের ৪৪ প্রেক্ষাগৃহে একযোগে চলছে আরিফিন শুভর ‘ব্ল্যাক ওয়ার’। ছবির প্রচারণায় রাজধানীর হলগুলোতে ঢুঁ মারছেন ছবির নায়ক, ভক্তদের সঙ্গে বসে দেখছেন নিজের ছবি। সেই ধারবাহিকতায় শুক্রবার সন্ধ্যার শোতে রাজধানী ঢাকার অন্যতম প্রাচীন মধুমিতা সিনেমা হলে ভক্তদের সঙ্গে নিজের ‘ব্ল্যাক ওয়ার’ দেখেছেন শুভ। শো শেষে ভক্তদের সঙ্গে মতবিনিময় করতে গিয়ে বিপাকে পড়েন এই অভিনেতা।

শো শেষ হওয়া মাত্রই ভক্তরা মঞ্চে ছুটে যান আরিফিন শুভর সঙ্গে ছবি তুলতে। এ সময় তারা সিনেমায় দেখা শুভর সিক্স প্যাক দেখার জন্য টানাটানি করতে থাকেন। শুভও ভক্তদের এই ভালোবাসা দেখে নিরাশ করেননি। পোশাক তুলে ভক্তদের দেখিয়ে দেন বাস্তবের সিক্স প্যাক।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন জানিয়েছে, মুক্তির প্রথম দিনে আমরা কয়েকটি সিনেমা হল ভিজিট করেছি, দর্শকদের ভালো সাড়া পাচ্ছি।

সিনেমাটির জন্য ৯ মাস পরিশ্রম করেছেন আরিফিন শুভ। সে কথা মনে করিয়ে দর্শকের উদ্দেশে নায়কের বার্তা, ‘আপনারা হলে আসবেন, ছারপোকার কামড় খাবেন। মনে রাখবেন, ছারপোকার কামড়ের দাগ মুছে যাবে। কিন্তু সিনেমা করতে গিয়ে আমার শরীরে যত ইনজুরি হয়েছে, সেগুলো সারা জীবন আমাকে ভুগতে হবে। এটুকু কষ্টের জন্য হলেও সিনেমা দেখতে আসবেন। শুধু দেশের বাইরের কাজের সঙ্গে তুলনা করবেন না। কারণ, তাদের মতো আমাদের সুযোগ-সুবিধা নেই। আমাদের দেশের সিনেমা হিসেবে কেমন হয়েছে, চেষ্টাটা করতে পেরেছি কি না, সেটুকু মূল্যায়ন করবেন।’

সিনেমাটি পরিচালনা করেছেন যৌথভাবে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। ‘ব্ল্যাক ওয়ার’-এ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, রাশেদ খান অপু, দীপু ইমাম, এহসানুর রহমান, ইমরান সওদাগর প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা