× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিস ইউনিভার্স হলেন যুক্তরাষ্ট্রের আর’বনি গ্যাব্রিয়েল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩ ১৫:২০ পিএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩ ১৫:৪৩ পিএম

মিস ইউনিভার্স হলেন যুক্তরাষ্ট্রের আর’বনি গ্যাব্রিয়েল

ভারতের কাছ থেকে এবারের মিস ইউনিভার্সের মুকুট ছিনিয়ে নিল আমেরিকা। এবার ২০২২ সালের মিস ইউনিভার্স হয়েছেন আমেরিকার আর’বনি গ্যাব্রিয়েল।

গত বছর গৌরবের সঙ্গে এ মুকুট অর্জন করেছিল ভারতের হারনাজ সান্ধু। তিনি এবার এ বিজয় মুকুট পরিয়ে দেন আর’বনিকে।

২০২২ সালের এবারের মিস ইউনিভার্স আসর বসেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্সের নিউ অরলিন্স মরিয়াল কনভেনশন সেন্টারে। ৭১তম মিস ইউনিভার্সে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল বিশ্বের বিভিন্ন দেশের ৮৪ জন সুন্দরী।

সব সুন্দরীকে পেছনে ফেলে শেষ পর্যন্ত জয়ের মুকুট ছিনিয়ে নেয় মার্কিনি এই সুন্দরী। 

আর’বনি গ্যাব্রিয়েল একজন ফ্যাশন ডিজাইনার, মডেল এবং সেলাই প্রশিক্ষক হিসেবে কাজ করেন। নিজের পোশাকের স্টার্টআপ আর’বনি নোলা-এর সিইও তিনি।

মিস ইউনিভার্সের এবারের প্রতিযোগিতায় তার সঙ্গে মঞ্চে একই সঙ্গে নির্বাচিত হয়ে ফটোশুটে অংশ নেন প্রথম রানারআপ মিস ভেনেজুয়েলা আমান্ডা দুদামেল এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন মিস ডোমিনিকান রিপাবলিক আন্দ্রেনা মার্টিনেজ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা