× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মৃণাল রূপে সিনেমায় চঞ্চল : ফেসবুক থেকে টলিউড ভাসছে প্রশংসায়

অনশ্রীয়া তালুকদার, কলকাতা

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৩ ১৪:৪৯ পিএম

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩ ১৭:৩৮ পিএম

পদাতিক ছবির প্রথম পোস্টারে অভিনেতা চঞ্চল চৌধুরী

পদাতিক ছবির প্রথম পোস্টারে অভিনেতা চঞ্চল চৌধুরী

বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী 'পদাতিক' সিনেমার পোস্টার ও ফার্স্ট লুকে চাঞ্চল্য সৃষ্টি করলেন তিলোত্তমা কলকাতার বুকে। সকলেই বলছে, সেই চশমার ফ্রেম, তেমনই চাহনি, সিগারেট ধরবার একই রকম কায়দা, ফেসবুকজুড়ে সয়লাব ছবিজোড়া দেখতে গিয়ে চেনা মুশকিল কোনটা মৃণাল আর কোনটা চঞ্চলের রিল!

শনিবার বেলা না গড়াতেই সিনেমা পরিচালক সৃজিত মুখার্জি ফেসবুকে কৃতজ্ঞতা জানালেন অঞ্জন দত্ত, অদ্রীশ কুমার, শিলাদিত্য সেন, সঞ্জয় মুখোপাধ্যায়, দেবাশীষ মুখোপাধ্যায়, দীপঙ্কর মুখোপাধ্যায় এবং কুনাল সেনকে। টলিউডের এই নক্ষত্ররা সামাজিক যোগাযোগ সাইটে জ্বেলেছেন পদাতিক এর আলো। ফলে একথা বলা বাহুল্য, চঞ্চল চৌধুরীকে নিয়ে কতটুকু উতরে যাবেন সৃজিত?

প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা বহু দিন। কিন্তু আপাত উত্তরে পোস্টার লুক বলছে, সৃজিতের বাউন্সে ছক্কা হেঁকেছেন চঞ্চল। 

গত ৩০শে ডিসেম্বের মৃণাল সেনের প্রয়াণ দিবসেই মুক্তি পেয়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালিত ছবি পদাতিকের প্রথম পোস্টার। আর ১৩ই জানুয়ারি শুক্রবার মুক্তি পেল ছবিতে অভিনীত কলাকুশলীর প্রথম লুক।

মৃণাল সেনের বায়োপিক পদাতিক-এ মৃণাল রূপে চঞ্চল চৌধুরী 



মৃণাল সেনের আত্মজীবনী নিয়ে তৈরি এই ছবিতে স্বয়ং মৃণালের ভূমিকায় অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। হাওয়া সিনেমা নিয়ে এপার ও ওপার বাংলায় হাওয়া তোলা চঞ্চল এবার বড় চ্যালেঞ্জ নিলেন।

পিতৃবিয়োগের শোকে যখন চঞ্চল-এর ফেসবুক টাইমলাইনে কেবলই বিষাদময়তা, তখন এই ফার্স্ট লুক পোস্টার যেন চঞ্চলকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার টনিক হিসেবে কাজ করল। কলকাতার টলিপাড়া থেকে ফেসবুক তাই সবাই মজেছে মৃণাল সেনের এই পুনরুত্থান নিয়ে। আর যখন ভারত সেরা বিগ বি তথা অমিতাভ বচ্চন স্বয়ং প্রমোট করলেন পোস্টার, তখন সেটা আর চমক থাকল না, হয়ে গেল মেঘ না চাইতেই জল।

মৃণাল-পুত্র কুণাল সেন এই ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে লেখেন "এটা দেখা একটা অদ্ভুত অনুভূতি যে অন্য লোকেরা আমার বাবা-মা এবং আমার নিজের মতো দেখতে চেষ্টা করছে এবং তারা শিগগিরই আমাদের মতো আচরণও করার চেষ্টা করবে।"

একটি বায়োপিক সিনেমার সার্থক চরিত্রায়ণ নিয়ে পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ জর্জ কলেজের গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও সিনেমা সমালোচক মন্দ্রিতা ঘোষ মিত্র প্রতিদিনের বাংলাদেশকে বলেন, চঞ্চলবাবুর চাহনিটা একদম হৃদয়স্পর্শী একটা ব্যাপার। অসাধারণ লাগছে, এটাই আশা করেছিলাম। যদিও মনামি ঘোষের লুকে একটু কমতি আছে। বাকিদেরটাও বেশ কাছাকাছি গেছে, কিন্তু চঞ্চল বাবুর লুক কোথাও একটা গিয়ে অন্যদের ছাপিয়ে গেছে।

বায়োপিক সিনেমা কালচার নিয়ে অধ্যাপক মন্দ্রিতা বলেন, আমাদের এক্সপেকটেশন প্রতিদিনই বেশ বেড়ে চলেছে। বায়োপিক ছবি নিয়ে, বিশেষ করে এর আগে অনিক দত্তের পরিচালিত অপরাজিত সিনেমায় সত্যজিতের ভূমিকায় জিতু কামাল এবং কমলেশ্বর মুখোপাধ্যায়ের মেঘে ঢাকা তারা ছবিতে ঋত্বিক কুমার ঘটকের ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায় দুজনই দুর্দান্ত অভিনয় করেছেন। ফলে সৃজিতের পদাতিক মনের মধ্যে যথেষ্ট চাপ সৃষ্টি করেছে। কিন্তু যেহেতু এই ছবিতে মৃণালের ভূমিকায় চঞ্চল রয়েছে, আমার আশা ছবিটা ভালো হবে।

গত নভেম্বরে কলকাতার বুকে আয়োজিত বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যালে দুর্দান্ত সারা ফেলে চঞ্চল অভিনীত হাওয়া ছবি। 

কলকাতা ৭১ সিনেমার স্রষ্টা মৃণাল সেন-এর জন্মশতবার্ষিকী উপলক্ষে 'পদাতিক' ছবি বানানোর ঘোষণা করেন পরিচালক  সৃজিত মুখার্জি। মৃণাল সেনের প্রবীণ চেহারায় চমকে দেওয়ার নেপথ্যের মানুষটি প্রস্থেটিকের ওপর ভরসা রেখেছেন কে? মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু। মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করছেন মনামী ঘোষ। 

সৃজিত এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘পরিচালক, রাজনৈতিক ধ্যানধারণা, স্বামী এবং পিতার ভূমিকামৃণাল সেনের চারটি সত্ত্বাই এই ছবিতে তুলে ধরার চেষ্টা করেছি’।

ফ্রেন্ডস কমিউনিকেশন ও বিগ স্ক্রিন প্রোডাকশনসের ব্যানারে তৈরি হচ্ছে ‘পদাতিক’। শুরুতে ওয়েব সিরিজ আকারে মৃণাল সেনের বায়োপিক তৈরির সিদ্ধান্ত নিয়েছিল সৃজিত, তবে পরে মত পালটে ছবি তৈরির পরিকল্পনা করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা