× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হজ্ব পালন করে এসে পারিশ্রমিক চাইলেন নায়িকা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২২ ২১:২৬ পিএম

হজ্ব পালন করে এসে পারিশ্রমিক  চাইলেন  নায়িকা

চলতি বছর পবিত্র হজ পালন করেছেন নবাগত নায়িকা নিশাত নাওয়ার সালওয়া। হজে যাওয়ার পর গুঞ্জন চাউর হয় অভিনয় ছেড়ে দিচ্ছেন তিনি। তবে সালওয়া তখন জানিয়েছিলেন এমন কিছুই না। আগের মতোই অভিনয় চালিয়ে যাবেন তিনি।

হজ শেষে দেশে ফিরে অনেকটাই চুপ ছিলেন এই সুন্দরী। তবে শনিবার (২০ আগস্ট) ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সালওয়া। সেখানে তিনি ‘বুবুজান’ সিনেমায় অভিনয়ের জন্য পারিশ্রমিক দাবি করেছেন।

শান্ত খানের নায়িকা লিখেছেন, কোনো প্রযোজনা সংস্থার কারও ব্যক্তিগত সমস্যার দায়ভার কি আর্টিস্ট এর!!! পরিচালক শামিম আহমেদ রনি পরিচালিত ‘বুবুজান’ ফিল্মের শুটিং ও ডাবিং শেষ হওয়ার দীর্ঘদিন পেরিয়ে গেলেও শাপলা মিডিয়া সংশ্লিষ্ট কেউ আর্টিস্ট-এর পেমেন্ট ক্লিয়ার করার প্রয়োজনীয়তা অনুভব করছেন না। আমি যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। অথচ তাদের অন্যান্য সকল কার্যক্রম অব্যাহত রয়েছে ! এ ধরনের অপেশাদার আচরণ কখনোই কাম্য নয়।

উল্লেখ্য, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’র পর কয়েকটি সিনেমায় কাজ করছেন সালওয়া। তার অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে ‘বীরত্ব’, ‘বুবুজান’ ও ‘এই তুমি, সেই তুমি’।

প্রবা/টিএম


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা