× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সব বাধা পেরিয়ে ‘বসন্ত বিকেল’ নিয়ে ফিরছেন সুবহা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২২ ১৫:০৪ পিএম

আপডেট : ২০ আগস্ট ২০২২ ১৮:৩৫ পিএম

সব বাধা পেরিয়ে ‘বসন্ত বিকেল’ নিয়ে ফিরছেন সুবহা

নবাগত চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবহা নতুন স্বপ্ন বুনছেন। ব্যক্তিজীবনে ঘাত-প্রতিঘাত পেরিয়ে আবারও ক্যারিয়ারে মনোযোগ দিচ্ছেন এই সুন্দরী। ‘বসন্ত বিকেল’-এর মাধ্যমে বড়পর্দায় অভিষেক হচ্ছে তার। শিগগিরই মুক্তি পাবে সিনেমাটি।

রফিক সিকদার পরিচালিত সুবহা অভিনীত ‘বসন্ত বিকেল’ সিনেমায় তার বিপরীতে রয়েছেন শিপন মিত্র। এতে আরও অভিনয় করেছেন--ওমর সানী, শাহনূর, সুচরিতা, তানভীর তনু, শিবা সানু। একটি বিশেষ চরিত্রে রয়েছেন খ্যাতিমান নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। অতিথি চরিত্রে রয়েছেন চিত্রনায়ক আমান রেজা ও চিত্রনায়িকা তানহা তাসনিয়া।

এ ব্যাপারে সুবহা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বসন্ত বিকেল’ গল্পনির্ভর একটি সিনেমা। দেশীয় দর্শকরা সম্পূর্ণ মৌলিক গল্পের একটি সিনেমা উপভোগ করতে পারবেন। ইন্ডাস্ট্রিতে ভালো ভালো সিনেমা নির্মিত হচ্ছে। এই সিনেমাটি দেখে কেউ হতাশ হবেন না বলে আমি মনে করি। এটি আমার ক্যারিয়ারের প্রথম সিনেমা। সেখানে একঝাঁক তারকা শিল্পী অভিনয় করেছেন। সিনেমাপ্রেমী দর্শক ‘বসন্ত বিকেল’ দেখে তুষ্ট হবেন।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সুবহা বলেন, মাঝে ব্যক্তিগত সমস্যার কারণে আমি অভিনয় থেকে দূরে ছিলাম। তবে আপনজনদের উৎসাহ ও সাপোর্ট আমাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করছে। নতুনভাবে কাজের ব্যাপারে আমি সিরিয়াস। চেষ্টা করব দর্শকের একজন প্রিয় শিল্পী হয়ে উঠতে। দর্শকের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।

প্রবা/টিএম/এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা