× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যৌন হেনস্তার দায়ে গ্রেপ্তার অস্কারজয়ী নির্মাতা পল হ্যাগিস

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২০ জুন ২০২২ ২০:৫৮ পিএম

কানাডিয়ান নির্মাতা পল হ্যাগিস

কানাডিয়ান নির্মাতা পল হ্যাগিস

অস্কারজয়ী কানাডিয়ান নির্মাতা ও চিত্রনাট্যকার পল হ্যাগিসকে দক্ষিণ ইতালির ওসতুনি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এক নারী তার বিরুদ্ধে যৌন হেনস্তা ও শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন। খবর নিউইয়র্ক পোস্টের।

খবরে বলা হয়েছে, এই বিষয়ে অনেক তথ্য অস্পষ্ট রয়ে গেছে। এছাড়া গ্রেপ্তারের পর তাকে কোথায় নেওয়া হয়েছে সেটিও জানা যায়নি।

ইতালী সংবাদমাধ্যমগুলো জানায়, একজন বিদেশী (ইতালির নাগরিক নন) নারীর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করার অভিযোগের তদন্তের জন্য রোববার পল হ্যাগিসকে আটক করা হয়েছে।

একটি ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিতে ইতালিতে এসেছিলেন ৬৯ বছর বয়সী পল হ্যাগিস। মঙ্গলবার পুগলিয়ার পর্যটন শহর ওসতুনিতে ওই ফেস্টিভ্যাল শুরু হওয়ার কথা।

পল হাগিসের ইতালীয় আইনজীবী মিশেল লাফোরজিয়া জানিয়েছেন, হ্যাগিস তার বিরুদ্ধে তোলা সকল অভিযোগ অস্বীকার করেছেন ।

পল হাগিসের পরিচালনায় ২০০৪ সালে মুক্তি পাওয়া হলিউড ছবি ‘ক্র্যাশ’ জিতে নিয়েছিল অ্যাকাডেমি পুরস্কার। ২০১৩ সালের জনপ্রিয় রোমান্টিক ছবি ‘থার্ড পারসন’-এরও পরিচালক তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা