× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় আসছেন শাকিরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মিনিট আগে

ঢাকায় আসছেন শাকিরা

আন্তর্জাতিক সংগীত তারকাদের তালিকায় এবার বাংলাদেশের নাম যুক্ত করার পরিকল্পনা করছে ই-মেকার্স বাংলাদেশ। রোমানিয়ান পপ তারকা ওটিলিয়ার কনসার্টের পর এবার কলম্বিয়ান সংগীত তারকা শাকিরাকে ঢাকায় আনার উদ্যোগের কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার নাঈম আশরাফ।

২০২৭ সালের এপ্রিলে শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা করছে ই-মেকার্স বাংলাদেশ। রাজধানীর আর্মি স্টেডিয়ামে এই আয়োজন করার প্রাথমিক পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নাঈম আশরাফ।

গত শুক্রবার রাতে রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে ওটিলিয়ার কনসার্ট শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ পরিকল্পনার কথা জানান তিনি। তার এই ঘোষণার পর থেকেই বাংলাদেশের সংগীতপ্রেমীদের মধ্যে শাকিরার সম্ভাব্য ঢাকা সফর নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

বিশ্বসংগীতের পরিচিত মুখ শাকিরা। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। ‘ওয়াকা ওয়াকা’ ও ‘হিপস ডোন্ট লাই’-এর মতো গান তাকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দিয়েছে। বিশেষ করে ফুটবল বিশ্বকাপের সঙ্গে সম্পৃক্ত ‘ওয়াকা ওয়াকা’ গানটি বিভিন্ন দেশের শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়।

শাকিরাকে ঢাকায় আনার পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশের মঞ্চে আন্তর্জাতিক সংগীত আয়োজনের ক্ষেত্রে এটি হতে পারে উল্লেখযোগ্য সংযোজন। তবে কনসার্টের নির্দিষ্ট তারিখ, টিকিটের মূল্য, বিক্রির সময়সূচি কিংবা আয়োজনের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। একই সঙ্গে শাকিরার পক্ষ থেকেও বাংলাদেশে আসার বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ফলে আপাতত বিষয়টি আয়োজক প্রতিষ্ঠানের পরিকল্পনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা