× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিনয়েই তৃপ্তি দীপা খন্দকারের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মিনিট আগে

অভিনয়েই তৃপ্তি দীপা খন্দকারের

অভিনয়ের দীর্ঘ পথচলায় চরিত্রের বৈচিত্র্য আর কাজের প্রতি নিষ্ঠা দিয়ে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন অভিনেত্রী দীপা খন্দকার। টেলিভিশন নাটকে সাবলীল অভিনয়ের পাশাপাশি সিনেমাতেও তিনি বেছে নিচ্ছেন গল্প ও চরিত্রের গুরুত্ব। কাজের সংখ্যা নয়, বরং চরিত্রের গভীরতা ও গল্পের আবেদনই তার কাছে প্রাধান্য পায়। তাই নাটক ও সিনেমা দুই মাধ্যমেই নিয়মিত ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন নতুন সিনেমা ‘আবার দেখা হলে’-এর শুটিং নিয়ে। এদিকে আজ এই অভিনেত্রীর জন্মদিন। কুষ্টিয়ার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং চলছে। চলতি মাসের প্রায় পুরোটা সময়ই এ কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে তাকে। কখনও টানা দুই দিন, কখনও তিন দিন শুটিং করে ঢাকায় ফিরেছেন, আবার নাটকের কাজ শেষ করে ছুটে গেছেন কুষ্টিয়ায়।

জন্মদিন প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘জন্মদিনের আগে জানতাম যে জন্মদিনের দিনটি কুষ্টিয়াতে থাকতে হবে। মানসিকভাবে সেরকম প্রস্তুতিই ছিল আমার। কিন্তু বৃষ্টির কারণে শিডিউল একটু পরিবর্তন হয়েছে। তাতে আমার জন্মদিনটি শুটিংবিহীন হয়ে যায়। আমার জন্যও ভালো হলো। পরিবার চায় অন্তত বছরের এই দিনটিতে যেন তাদের কাছে থাকি, তাদের সঙ্গে থাকি। আল্লাহ তাই করেছেন, আসলে আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। আলহামদুলিল্লাহ।’

নতুন সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, ‘আবার দেখা হলে’র কাজ শুরু করেছি বেশ কিছুদিন হলো। সিনেমাটিতে আমি ছোট মায়ের চরিত্রে অভিনয় করছি। খুব সুন্দর গল্পের সিনেমা, আপাতত শুধু এতটুকুই বলতে পারছি। আর কাজ করে তো ভীষণ ভালো লাগছে, ভীষণ গোছানো, পরিপাটি ইউনিট। এই সিনেমা নিয়ে ভীষণ প্রত্যাশা আমার। আর জন্মদিনে সবার কাছে দোয়া চাই যেন সুস্থ থাকি, ভালো থাকি, আর আরও ভালো গল্পের নাটক-সিনেমায় যেন অভিনয় করতে পারি। আমি আমার অভিনয়জীবন নিয়ে, অভিনয়ের জন্য প্রাপ্তি নিয়ে ভীষণ সন্তুষ্ট। ছোট্ট এই জীবনে এত এত মানুষের ভালোবাসা পাব, এত মানুষ আমার আবেগে আবেগাপ্লুত হবেনÑ তা কল্পনাতেও ছিল না। যে কারণে সবসময়ই দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা