× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধ্যবিত্তের হাসি-কান্না নিয়ে ঈদে আসছে ‘যাত্রা বিরতি’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মিনিট আগে

মধ্যবিত্তের হাসি-কান্না নিয়ে ঈদে আসছে ‘যাত্রা বিরতি’

জীবনের ছোট ছোট আনন্দ, পরিবারের সঙ্গে কাটানো কিছু স্মরণীয় মুহূর্ত, অভিমান, ভালোবাসা আর একসঙ্গে পথচলার গল্পÑ মধ্যবিত্তের জীবনে এমন অসংখ্য অনুভূতি জড়িয়ে থাকে। কখনও হাসি, কখনও কান্না, আবার কখনও সামান্য কোনো ঘটনাই হয়ে ওঠে পরিবারের সবার আনন্দের উপলক্ষ। জীবনের এমন চেনা গল্প নিয়েই বড়পর্দায় আসছে ঈদের সিনেমা ‘যাত্রা বিরতি’।

মধ্যবিত্ত পরিবারের হাসি-কান্না, সুখ-দুঃখ এবং পারিবারিক ভ্রমণের নানা ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, সুমাইয়া শিমু, প্রার্থনা ফারদিন দীঘি ও দিলারা জামানসহ আরও অনেকে। ভিন্ন প্রজন্মের একঝাঁক অভিনয়শিল্পীর উপস্থিতিতে সিনেমাটি ঘিরে তৈরি হয়েছে দর্শকের আগ্রহ।

চরকির প্রযোজনায় ‘যাত্রা বিরতি’ পরিচালনা করছেন কাজী আসাদ। ইতোমধ্যে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। বর্তমানে পুরো শুটিং ইউনিট অবস্থান করছে কুয়াকাটায়। সেখানেই চলছে সিনেমার দৃশ্যধারণের কাজ। সমুদ্রসৈকতসহ কুয়াকাটার বিভিন্ন মনোরম পরিবেশে সিনেমাটির গল্পের প্রয়োজনীয় দৃশ্য ধারণ করা হচ্ছে।

সিনেমাটির নাম ‘যাত্রা বিরতি’ হলেও গল্পের মূল আকর্ষণ পরিবারের মানুষগুলোর একসঙ্গে পথচলা, সম্পর্কের টানাপড়েন এবং ভ্রমণ ঘিরে তৈরি হওয়া নানা অভিজ্ঞতা। মধ্যবিত্ত পরিবারের দর্শক নিজেদের জীবনের সঙ্গে গল্পের অনেক মুহূর্ত মিলিয়ে নিতে পারবেনÑ এমন প্রত্যাশা তৈরি হতে পারে সিনেমাটিকে ঘিরে।

ঈদ মানেই পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি, প্রিয়জনদের নিয়ে সময় কাটানো আর বিনোদনের বাড়তি আয়োজন। সেই উৎসবের আবহে পারিবারিক গল্পের সিনেমা ‘যাত্রা বিরতি’ দর্শকদের জন্য হতে পারে বিশেষ এক আয়োজন। আগামী বছরের ঈদে বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। এখন অপেক্ষা শুটিং শেষ করে পর্দায় মধ্যবিত্ত পরিবারের চেনা আবেগগুলো কতটা জীবন্ত করে তুলতে পারেন নির্মাতা কাজী আসাদ।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা