× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মিনিট আগে

আপডেট : ১০ মিনিট আগে

মাতিয়া বানু শুকু     ছবি: ফেসবুক থেকে

মাতিয়া বানু শুকু ছবি: ফেসবুক থেকে

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকু আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১১.৩০টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।

শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় মাতিয়া বানু শুকুকে আইসিইউ থেকে প্যালিয়েটিভ কেয়ারে স্থানান্তর করা হয়। সেখানেই শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন মাতিয়া বানু শুকু। পাশাপাশি কিডনির জটিলতাও ছিল। ২১ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। তখন তাঁর শরীরে ক্যানসার ছড়িয়ে পড়ায় প্রচুর অক্সিজেনের প্রয়োজন হচ্ছিল। প্রতি মিনিটে ১৫ থেকে ২০ লিটার পর্যন্ত অক্সিজেন দিতে হচ্ছিল তাঁকে। শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকায় চিকিৎসকেরা তাঁর পরবর্তী চিকিৎসা ও লাইফ সাপোর্টের বিষয়েও আলোচনা করেছিলেন।

মাতিয়া বানু শুকু ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা। নির্মাতা নূরুল আলম আতিকের সঙ্গে তাঁর দাম্পত্য জীবন। দুই দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

মাতিয়া বানু শুকুর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’র মতো টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক। এ ছাড়া ‘টু-লেট’ ও ‘একটা কিনলে আরেকটা ফ্রি’ তাঁর উল্লেখযোগ্য কাজের তালিকায় রয়েছে।

২০২১ সালে নূরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

শেষ বিদায়, জানাজা ও দাফনের চূড়ান্ত সময়সূচি:

​চারুকলার বকুলতলা: সকাল ৯টায় তাঁর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় নেওয়া হবে। সেখানে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত রাখা হবে।

​কেন্দ্রীয় শহীদ মিনার: সকাল ১১টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে।

​জানাজা: শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে নেওয়া হবে এবং সেখানে বাদ জুমা তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

​দাফন: জানাজা শেষে দাফনের জন্য তাঁকে উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে নেওয়া হবে (প্রয়োজনে সেখানেও একটি জানাজা অনুষ্ঠিত হতে পারে)।

গুণী এই নির্মাতার প্রয়াণে শোক নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গনে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা