× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমন আলিফের নতুন গান ‘কে গো সখী ঘাটে আইলা’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩৫ মিনিট আগে

মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন কনটেন্ট ক্রিয়েটর মেহেদী মিরাজ ও রেশমি

মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন কনটেন্ট ক্রিয়েটর মেহেদী মিরাজ ও রেশমি

আধুনিক সংগীতের নানা আয়োজনের ভিড়ে ক্রমেই আড়ালে পড়ে যাচ্ছে বাংলার লোকজ ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতি। হারিয়ে যেতে বসা শেকড়ের গান, গ্রামবাংলার প্রকৃতি ও মানুষের জীবনধারা নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান পল্লী টিউন। সেই উদ্যোগের অংশ হিসেবে নির্মিত হচ্ছে নতুন গান ‘কে গো সখী ঘাটে আইলা’।

এরই মধ্যে নরসিংদীর মনোহরদীতে শেষ হয়েছে গানটির দুই দিনব্যাপী মিউজিক ভিডিওর শুটিং। গ্রামবাংলার চিরচেনা প্রকৃতি, নদীর ঘাট, মেঠোপথ ও লোকজ পরিবেশকে কেন্দ্র করে সাজানো হয়েছে ভিডিওটির দৃশ্যায়ন। গানের কথা ও সুরে যেমন ফুটে উঠেছে বাংলার নিজস্ব সংস্কৃতির আবহ, তেমনি দৃশ্যায়নেও গ্রামীণ জীবনের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতারা।

‘কে গো সখী ঘাটে আইলা’ গানটির কথা ও সুর করেছেন সাদাত হোসেন ও সাখাওয়াত। গানটিতে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের উদীয়মান সংগীতশিল্পী ইমন আলিফ। মিউজিক ভিডিওটি পরিচালনা করছেন শাকিল হাসান। এতে অভিনয় করেছেন কনটেন্ট ক্রিয়েটর মেহেদী মিরাজ ও রেশমি।

পল্লী টিউনের প্রযোজনায় নির্মিত এই মিউজিক ভিডিওর মাধ্যমে বাংলার মাটি, মানুষ, ভালোবাসা ও ঐতিহ্যকে সংগীতের ভাষায় তুলে ধরার প্রয়াস নেওয়া হয়েছে। আধুনিক নির্মাণশৈলীর সঙ্গে লোকজ আবহের সমন্বয়ে গানটি শ্রোতা-দর্শকদের কাছে নতুনভাবে গ্রামীণ সংস্কৃতির আবেদন পৌঁছে দেবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

গানটি খুব শিগগিরই প্রকাশিত হবে পল্লী টিউনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। বাংলার গান ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই শেকড়ের সুর নিয়ে এগিয়ে যেতে চায় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানটি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা