× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন উদ্যমে ফারিয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ মিনিট আগে

নতুন উদ্যমে ফারিয়া

ঢালিউডের এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। বড়পর্দার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান ও ব্র্যান্ডের প্রচারমূলক আয়োজনে তার উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। অভিনয়ের ব্যস্ততার মধ্যেও নতুন কাজ নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। সম্প্রতি নতুন সিনেমা ও অন্যান্য কাজ নিয়ে দর্শকের আগ্রহের কেন্দ্রেও রয়েছেন এই অভিনেত্রী।

এরই মধ্যে একটি বিশেষ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে রাঙিয়ে দিলেন সৌন্দর্যচর্চা প্রতিষ্ঠান ‘বেল্লেজা বাই তানিশা’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী।

অভিনয়ের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষ আয়োজনে অতিথি হিসেবে অংশ নেওয়া নুসরাত ফারিয়ার কাছে এবারকার আয়োজনটি ছিল সৌন্দর্যচর্চার একটি প্রতিষ্ঠানের সঙ্গে পরিচিত হওয়ার অভিজ্ঞতা। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শুধু প্রধান অতিথি হিসেবেই উপস্থিত হননি, নিজেও বেল্লেজায় সাজসজ্জা সম্পন্ন করেছেন এই অভিনেত্রী। তার উপস্থিতিতে আয়োজনে যোগ হয় বাড়তি আকর্ষণ। এদিন প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন আলফি আলমগীর আকসা। তিনি ‘মিস অ্যান্ড মিসেস এলিগেন্স সিজন-১’-এর চ্যাম্পিয়ন।

প্রতিষ্ঠানটির কর্ণধার তানিশা জানান, নারীদের জন্য নিরাপদ ও বিশ্বস্ত একটি বিউটি সেলুন হিসেবে বেল্লেজা বাই তানিশার যাত্রা শুরু। এখানে নারীরা নিজেদের সৌন্দর্য বিকাশে সব ধরনের সেবা সুলভ মূল্যে পাবেন। চার বছর পেরিয়ে পঞ্চম বছরে পদার্পণ করেছে প্রতিষ্ঠানটি। এই সময়ে গ্রাহকদের আস্থা অর্জন করতে পেরেছেন বলেও সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

নিজের প্রতিষ্ঠানের সেবার মান ও কর্মীদের আন্তরিকতা প্রসঙ্গে তানিশা বলেন, ‘বিগত চার বছর পেরিয়ে পঞ্চম বছরে পদার্পণ করেছে আমার প্রতিষ্ঠান এবং বেশ সুনামের সঙ্গেই আমার প্রতিষ্ঠান আমার গ্রাহকদের মাঝে আস্থা অর্জন করেছে। আমার স্টাফরা খুব নিখুঁত সার্ভিস দিয়ে থাকেন এবং তাদের আচার-আচরণও চমৎকার, যা সব দিক বিবেচনায় আগত সবাইকে ভীষণ মুগ্ধ করে। আমি এটা ভীষণ গর্ব নিয়ে বলতে পারি, বেল্লেজাতে এসে সবাই একটা প্রশান্তি নিয়ে, মনে একটা আত্মবিশ্বাস নিয়ে বাড়ি ফিরবেন।’

নুসরাত ফারিয়া বলেন, ‘বেল্লেজার এই আয়োজনে অংশ নিতে আমি এখানে এসেই সেজেছি এবং আমাকে খুব চমৎকারভাবে সাজিয়েছে। তানিশা খুব গোছানো এবং পরিপাটি একজন মানুষ এবং আমি এই ধরনের মানুষের সঙ্গে কাজ করতে ভালোবাসি। তানিশার সঙ্গে অল্প সময়ের মধ্যে মিশে বুঝতে পেরেছি তিনি খুব বুদ্ধিমতী এবং এই ধরনের মেয়েদেরই ব্যবসায় আসা উচিত, কারণ তানিশা ব্যবসাটা বোঝেন এবং আগামীতে ব্যবসাটা ভালোভাবে ধরে রাখতে পারবেন। তানিশা এবং বেল্লেজার জন্য অনেক অনেক শুভ কামনা।’

অন্যদিকে অভিনয়ের ব্যস্ততা নিয়েও বেশ সরব রয়েছেন ফারিয়া। বর্তমানে এম এইচ খোকন পরিচালিত ‘লজ্জা’ সিনেমার কাজ করছেন তিনি। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনার এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করছেন আজমেরী হক বাঁধন। প্রথম লটের শুটিং শেষ করে আজ ২৫ নভেম্বর থেকে আবারও শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার। সিনেমাটিতে চ্যালেঞ্জিং একটি চরিত্রে দেখা যাবে তাকে।

অন্যদিকে মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘লাপাত্তা’ ওয়েবফিল্মের শুটিং শেষ করেছেন ফারিয়া। আইস্ক্রিনের জন্য নির্মিত এই ওয়েবফিল্মের একটি প্রমোশনাল গানের শুটিং বাকি রয়েছে। এ ছাড়া অনম বিশ্বাস পরিচালিত সরকারি অনুদানের সিনেমা ‘ঠিকানা বাংলাদেশ’ রয়েছে মুক্তির অপেক্ষায়। বছরের শেষ দিকে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে। পাশাপাশি নিজের নতুন ইউটিউব চ্যানেলে দৈনন্দিন জীবনের নানা মুহূর্তের ব্লগ প্রকাশের পরিকল্পনা করেছেন অভিনেত্রী। সেখানে নতুন গান প্রকাশেরও ইচ্ছা রয়েছে তার।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা