× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘বনলতা সেন’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ মিনিট আগে

কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘বনলতা সেন’

কেরালার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক অ্যাওয়ার্ড) প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের চলচ্চিত্র ‘বনলতা সেন’।

আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য উৎসবে এশিয়ার আরও আটটি চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করবে সিনেমাটি।

জীবনানন্দ দাশের কবিতা ও কল্পনার জগৎ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত চলচ্চিত্রটির নির্বাচনের বিষয়টি উৎসবের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। উৎসব পরিচালক শর্মিষ্ঠা ব্যানার্জিও নির্মাতাদের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন।

নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল বলেন, জীবনানন্দ দাশের সাহিত্যিক উত্তরাধিকারের সঙ্গে কলকাতার গভীর সম্পর্ক রয়েছে। তাই শহরটির দর্শকের সামনে চলচ্চিত্রটি উপস্থাপনের সুযোগ তার কাছে বিশেষ অর্থবহ।

‘বনলতা সেন’-এ নাম ভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। জীবনানন্দ দাশের চরিত্রে রয়েছেন খায়রুল বাসার এবং মহিন চরিত্রে সোহেল মণ্ডল। চলচ্চিত্রটির সহ-প্রযোজক আবু শাহেদ ইমন। এর আগে ১১ থেকে ১৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ৩১তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগেও নির্বাচিত হয়েছে সিনেমাটি।

এদিকে কলকাতা উৎসবের মূল আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশের নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা