প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ মিনিট আগে
সামিরা খান মাহি। ছবি: মিস ইউনিভার্স বাংলাদেশ
মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। এর মধ্য দিয়ে এবারের আসরে তার বিশ্বসুন্দরীর মুকুট জয়ের স্বপ্ন শেষ হলো।
বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টায় পুয়ের্তো রিকোয় শুরু হয় মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে। এবারের প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে অংশ নেন ১১৬ জন প্রতিযোগী। প্রাথমিক পর্বের পারফরম্যান্স, সাক্ষাৎকার এবং দর্শক ভোটের ভিত্তিতে ঘোষণা করা হয় সেরা ৩০ প্রতিযোগীর নাম।
এবারের আসরে দর্শক ভোটের মাধ্যমে একজন প্রতিযোগীর সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ ছিল। পিপলস চয়েজ ভোটে গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও শীর্ষ অবস্থানে ছিলেন বাংলাদেশের সামিরা খান মাহি। তবে শেষ মুহূর্তে ভোটের হিসাবে তাকে পেছনে ফেলে এগিয়ে যান ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বুকারাম।
দর্শক ভোটে বিজয়ী হওয়ায় সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নিয়েছেন দালিয়া। ফলে মাহির সামনে থাকা বিশেষ সুযোগটি হাতছাড়া হয়।
মিস ইউনিভার্স ২০২৬-এর সেরা ৩০ প্রতিযোগী হলেন:
১. নিউজিল্যান্ড
২. চিলি
৩. ব্রাজিল
৪. ভারত
৫. নেদারল্যান্ডস
৬. টার্কস অ্যান্ড কেইকোস দ্বীপপুঞ্জ
৭. পেরু
৮. কিউবা
৯. সার্বিয়া
১০. ডমিনিকান রিপাবলিক
১১. কুরাসাও
১২. যুক্তরাষ্ট্র
১৩. ইসরায়েল
১৪. ইকুয়েডর
১৫. পুয়ের্তো রিকো
১৬. তানজানিয়া
১৭. মেক্সিকো
১৮. গিনি
১৯. কলম্বিয়া
২০. ইউক্রেন
২১. পানামা
২২. কোস্টারিকা
২৩. উগান্ডা
২৪. ফিলিপাইন
২৫. ফ্রান্স
২৬. ইথিওপিয়া
২৭. বেলজিয়াম
২৮. ভেনেজুয়েলা
২৯. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র
৩০. নিকারাগুয়া
প্রতিযোগিতার পরবর্তী ধাপে সেরা ৩০ প্রতিযোগী অংশ নেবেন সুইমস্যুট পর্বে। সেখান থেকে নির্বাচিত হবেন সেরা ১২ জন। এরপর ইভনিং গাউন ও প্রশ্নোত্তর পর্বের পারফরম্যান্সের ভিত্তিতে চূড়ান্তভাবে নির্ধারিত হবে এবারের মিস ইউনিভার্স।