× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিলজিতের গানে মাতল আহমেদাবাদ

অভ্র বড়ুয়া, গুজরাট (ভারত) প্রতিনিধি

প্রকাশ : ১০ মিনিট আগে

দিলজিতের গানে মাতল আহমেদাবাদ

গানের তালে উচ্ছ্বাস, আলোর ঝলকানি আর হাজারো কণ্ঠের সম্মিলিত উল্লাসে সংগীতের মহোৎসবে পরিণত হয় ভারতের গুজরাটের আহমেদাবাদ। জনপ্রিয় পাঞ্জাবি সংগীতশিল্পী ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের ‘RuPay AURA India Tour 2026’-এর অংশ হিসেবে গতকাল শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত কনসার্ট।

দর্শক উপস্থিতির দিক থেকে এটি ছিল আহমেদাবাদের অন্যতম বড় সংগীত আয়োজন। স্টেডিয়ামজুড়ে দর্শকদের উপস্থিতি, প্রবেশপথে দীর্ঘ সারি এবং প্রিয় শিল্পীকে একনজর দেখার অপেক্ষায় শহরজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। গুজরাটের বিভিন্ন শহর ছাড়াও ভারতের নানা প্রান্ত থেকে সংগীতপ্রেমীরা এ আয়োজনে যোগ দেন।

বিপুলসংখ্যক দর্শকের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেয় আহমেদাবাদ পুলিশ। পুলিশ কমিশনার অনুপম সিং গাহলৌতের তথ্য অনুযায়ী, নিরাপত্তার দায়িত্বে প্রায় ২ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি দায়িত্ব পালন করেন প্রায় ১ হাজার ৫০০ বেসরকারি নিরাপত্তাকর্মী। স্টেডিয়াম ও আশপাশের এলাকায় নজরদারির জন্য ৬০০টি সিসিটিভি ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা রাখা হয়। এ ছাড়া বোমা শনাক্তকরণ দল, কুইক রেসপন্স টিম ও বিশেষ নিরাপত্তা ইউনিটও দায়িত্ব পালন করে।

কনসার্টে দিলজিতের জনপ্রিয় গান, পাঞ্জাবি লোকসংগীতের আবহ এবং আধুনিক সংগীতের সংমিশ্রণ দর্শকদের মুগ্ধ করে। তার মঞ্চ পরিবেশনা, স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি ও দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগ পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

উল্লেখ্য, ২০২৬ সালের ‘AURA India Tour’-এর অংশ হিসেবে আয়োজিত এ কনসার্টের আগে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে প্রথম পাঞ্জাবি শিল্পী হিসেবে শিরোনাম পরিবেশনা করে আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনায় আসেন দিলজিৎ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা