× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লন্ডনের মঞ্চে ‘অম্বা ও ভীষ্ম’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ মিনিট আগে

লন্ডনের মঞ্চে ‘অম্বা ও ভীষ্ম’

মহাভারতের অম্বা ও ভীষ্মের অনুচ্চারিত সম্পর্ক, প্রত্যাখ্যান, ভালোবাসা ও প্রতিশোধের গল্প নিয়ে লন্ডনের মঞ্চে আসছে বাংলা মুভমেন্ট থিয়েটারের নতুন প্রযোজনা ‘অম্বা ও ভীষ্ম’। আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পূর্ব লন্ডনের ব্র্যাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টারে নাটকটি মঞ্চস্থ হবে। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন ড. মুকিদ চৌধুরী।

অভিনয়, মুভমেন্ট ও সরাসরি সংগীতের সমন্বয়ে সাজানো হয়েছে প্রযোজনাটি। এতে এসরাজ বাজাবেন মাজহার আলি শেখ, চেলোতে হারভি গিবনস, তবলায় পিয়াস বড়ুয়া, বাঁশিতে বায়েজিদ কবির সাদি, ড্রামসে শুভজিৎ সাহা এবং গিটারে সাঈদ হামিদ। কণ্ঠে থাকছেন প্রত্যাশা দাস পূজা। পাশাপাশি যুক্ত হয়েছে জৌচেপ্পে মাস্ত্রোইয়ান্নির ইতালীয় কবিতা। প্রাচ্য ও পাশ্চাত্যের সংগীতের মেলবন্ধনে তৈরি হয়েছে নাটকের আবহ।

নাটকে কথক চরিত্রে ড. সুতপা ধর, ভীষ্ম চরিত্রে পার্থ সারথি রায় এবং অম্বা ও শিখণ্ডী চরিত্রে অভিনয় করছেন মৌসুমী সামন্ত। অন্যান্য চরিত্রে রয়েছেন সানজিদ কবির সানি, তাহিরা জিন্নিয়া, সাদিয়া সাবা, আবু সুফিয়ান, সৈকত দত্ত ও এপি দেব সরকার।

কাহিনীতে দেখা যাবে, ভীষ্মের প্রত্যাখ্যানে অম্বার জীবনে নেমে আসে গভীর সংকট। সেখান থেকেই জন্ম নেয় ন্যায়বিচার ও প্রতিশোধের আকাঙ্ক্ষা। একপর্যায়ে শিখণ্ডী হিসেবে তার রূপান্তর প্রচলিত লিঙ্গপরিচয় ও সামাজিক ধারণাকে প্রশ্নের মুখে দাঁড় করায়। অন্যদিকে ভীষ্মের অটল প্রতিজ্ঞায় উঠে আসে কর্তব্য ও মানবিকতার সংঘাত।

মঞ্চপরিকল্পনায় শাহাব আহমেদ বাচ্চু, আলোক পরিকল্পনায় সুনা মিয়া এবং ইংরেজি বর্ণনায় রয়েছেন ড. হাসনীন চৌধুরী। আয়োজকদের ভাষ্য, সাংস্কৃতিক ঐতিহ্য ও সমকালীন শিল্পভাবনার মধ্যে সংলাপ তৈরি করাই এই প্রযোজনার অন্যতম লক্ষ্য।

আয়োজকরা জানান, এই প্রযোজনার মাধ্যমে তারা সাংস্কৃতিক ঐতিহ্য আর সমকালীন শিল্পভাবনার মধ্যে সংলাপ তৈরি করতে চান। নাটকটি নানা প্রজন্ম, সংস্কৃতি ও সম্প্রদায়ের দর্শকের জন্য উন্মুক্ত।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা