প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মিনিট আগে
আপডেট : ১২ মিনিট আগে
তমাল মাহবুব। ছবি: সংগৃহীত
রাজধানীর আজিমপুর এলাকা থেকে ছোটপর্দার অভিনেতা তমাল মাহবুবকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আজিমপুরের ইরাকি মাঠের পাশ থেকে তাকে আটক করা হয়। তাকে ডিবি কার্যালয়ে এনে কিছু বিষয় জানার জন্য জিজ্ঞাসাবাদ চলছে।
তবে কী কারণে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে সে বিষয়ে কিছু জানাননি তিনি।
এদিকে, তমাল মাহবুবকে আটকের বিষয়ে ডিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য জানানো হয়নি। কী অভিযোগে তাকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ কী হবে, তা জানতে ডিবির আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে।