× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘নসিব’ সিনেমায় অভিনয় করতে বাংলাদেশে বলিউড অভিনেতা মুকেশ ঋষি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মিনিট আগে

বিমানবন্দরে মুকেশ ঋষিকে স্বাগত জানান নসিব সিনেমার প্রযোজক আরশাদ আদনান। ছবি: সংগৃহীত

বিমানবন্দরে মুকেশ ঋষিকে স্বাগত জানান নসিব সিনেমার প্রযোজক আরশাদ আদনান। ছবি: সংগৃহীত

বলিউডের পরিচিত খলনায়ক মুকেশ ঋষি এবার যুক্ত হচ্ছেন বাংলাদেশের চলচ্চিত্রে। প্রযোজক আরশাদ আদনানের নতুন সিনেমা ‘নসিব’-এ প্রধান খলনায়কের চরিত্রে অভিনয় করবেন তিনি। মোহাম্মদ ইকবালের পরিচালনায় নির্মিতব্য সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে আজ বুধবার সকালে বাংলাদেশে এসেছেন এই অভিনেতা।

বিমানবন্দরে মুকেশ ঋষিকে স্বাগত জানান সিনেমাটির প্রযোজক আরশাদ আদনান। তিনি জানান, ‘নসিব’ সিনেমার শুটিংয়ের উদ্দেশ্যেই বাংলাদেশে এসেছেন মুকেশ। প্রায় এক সপ্তাহ দেশে থাকবেন তিনি। এ সময় সিনেমাটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

সিনেমাটির পরিচালক মোহাম্মদ ইকবাল জানান, বর্তমানে ‘নসিব’-এর দ্বিতীয় লটের শুটিং চলছে বগুড়ায়। সেখানে শুটিংয়ে অংশ নিতেই বাংলাদেশে এসেছেন মুকেশ ঋষি। অভিনেতার সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো হবে বলেও প্রত্যাশা পরিচালকের।

এর আগে সিনেমাটির প্রথম ধাপের শুটিং কক্সবাজারের বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে। এবার বগুড়ায় চলছে দ্বিতীয় ধাপের কাজ। এই পর্বেই যুক্ত হচ্ছেন বলিউডের জনপ্রিয় এই অভিনেতা।

বলিউডে দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে খলনায়ক হিসেবে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন মুকেশ ঋষি। গম্ভীর কণ্ঠস্বর, সুঠাম শারীরিক গঠন এবং নেতিবাচক চরিত্রে সাবলীল অভিনয়ের কারণে দর্শকদের কাছে বিশেষ পরিচিতি পেয়েছেন তিনি।

অমিতাভ বচ্চনের সঙ্গে ‘সূর্যবংশম’, ‘লাল বাদশাহ’ ও ‘কোহরাম’ সিনেমায় অভিনয় করেছেন মুকেশ। অন্যদিকে সালমান খানের সঙ্গে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘জুড়ওয়া’, ‘বন্ধন’ ও ‘গর্ব: প্রাইড অ্যান্ড অনার’। আমির খানের ‘সারফারোশ’ সিনেমায় ইন্সপেক্টর সেলিম চরিত্রেও নজর কেড়েছিলেন তিনি। এ ছাড়া ‘গুন্ডা’ সিনেমার বুল্লা চরিত্রের মাধ্যমেও ব্যাপক পরিচিতি পান এই অভিনেতা।

হিন্দি সিনেমার পাশাপাশি তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও পাঞ্জাবি ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন মুকেশ ঋষি। বিভিন্ন ভাষার সিনেমায় দীর্ঘদিনের অভিনয় অভিজ্ঞতা রয়েছে তার।

‘নসিব’-এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন মুকেশ ঋষি। ফলে তার এই আগমন সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহ আরও বাড়াবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা