× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেঘনা আলমকে জিজ্ঞাসাবাদ করল দুদক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬ ১৩:৩৫ পিএম

মেঘনা আলম। ছবি: সংগৃহীত

মেঘনা আলম। ছবি: সংগৃহীত

দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হওয়ার পর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন আলোচিত মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ মেঘনা আলম।

বুধবার দুদকের তলবের পরিপ্রেক্ষিতে তিনি সংস্থাটির প্রধান কার্যালয়ে হাজির হন। পরে অনুসন্ধান সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন।

এর আগে গত ৪ নভেম্বর দুদকের প্রধান কার্যালয় থেকে তাকে তলব করে নোটিশ পাঠানো হয়।

দুদকের উপপরিচালক ও দুই সদস্যবিশিষ্ট অনুসন্ধান দলের প্রধান সুমিত্রা সেন ওই নোটিশ জারি করেন। এতে বুধবার হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য মেঘনা আলমকে অনুরোধ জানানো হয়েছিল।

দুদক সূত্রে জানা যায়, কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামির ও মডেল মেঘনা আলমের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।

এসব অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে মেঘনা আলমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা