× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে মঞ্চস্থ হলো কথাসুন্দরের রবীন্দ্রনাট্য ‘ঘোড়া’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ মিনিট আগে

চট্টগ্রামে মঞ্চস্থ হলো কথাসুন্দরের রবীন্দ্রনাট্য ‘ঘোড়া’

রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত নাটক ‘ঘোড়া’ মঞ্চস্থ করেছে কথাসুন্দর নাট্যদল। গত সোম ও মঙ্গলবার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে নাটকটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৯২২ সালে প্রকাশিত গল্পগ্রন্থ ‘লিপিকা’র ‘ঘোড়া’ গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন সৌমিত্র বসু। নির্দেশনা দিয়েছেন নাট্যকার ও নির্দেশক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া। এটি কথাসুন্দর নাট্যদলের তৃতীয় প্রযোজনা।

নাটকটির মূল উপজীব্য মানুষের স্বাধীনতার সহজাত আকাঙ্ক্ষা, আধিপত্য বিস্তারের প্রবণতা ও ক্ষমতার অপব্যবহার। প্রকৃতির মুক্ত পরিবেশে স্বাধীনভাবে ছুটে চলা একটি ঘোড়া কীভাবে মানুষের লোভ ও ক্ষমতার কাছে বন্দি হয়ে পড়ে, সেই প্রতীকী আখ্যান নাটকটিতে তুলে ধরা হয়েছে।

নির্দেশক কুন্তল বড়ুয়া বলেন, রবীন্দ্রনাথের ‘ঘোড়া’ কেবল একটি প্রাণীর গল্প নয়; এটি স্বাধীনতা, ক্ষমতা ও মানুষের আধিপত্যবাদী মানসিকতার প্রতীকী প্রকাশ। তরুণ শিল্পীদের মাধ্যমে গল্পটির অন্তর্নিহিত দর্শন নতুনভাবে মঞ্চে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।

নাটকটিতে অভিনয় করেছেন ইয়াকিন হায়দার, আতেরা নাবিলা শেমন্তি, অর্পিতা ভট্টাচার্য, নুসরাত জাহান হোসেন, অনন্যা ভৌমিক, মো. শাহরিয়ার শাকিল, শুভাশিস দাশগুপ্ত, পার্থ সেন, সৌরভ দাশ, ভাস্কর রায় ও সুমেধ বড়ুয়া প্রমুখ।

সংগীত, নৃত্য, পাপেট, আলোক পরিকল্পনা ও মঞ্চসজ্জার সমন্বয়ে নির্মিত এ প্রযোজনায় তরুণ শিল্পীদের সৃজনশীলতা ও সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে। প্রযোজনাটিতে সহযোগিতা করেছে চট্টগ্রামের ওড়িশি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার এবং দি অ্যাড কমিউনিকেশন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা