× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেউ বলতে পারবে না, কখনও কারো সঙ্গে দুর্ব্যবহার করেছি: পরীমনি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ মিনিট আগে

আপডেট : ১৬ মিনিট আগে

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পরীমনি। ছবি: ফোকাস বাংলা/প্রতিদিনের বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পরীমনি। ছবি: ফোকাস বাংলা/প্রতিদিনের বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে সাংবাদিকের স্পর্শে আপত্তি জানিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন চিত্রনায়িকা পরীমনি। তার দাবি, দীর্ঘ ছয় বছরে আদালতে আসা-যাওয়ার পথে সাংবাদিক, ইউটিউবার কিংবা কনটেন্ট ক্রিয়েটর কারও সঙ্গে কখনো দুর্ব্যবহার করেননি তিনি।

সম্প্রতি আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের আচরণে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন পরীমনি। ওই ঘটনা নিয়ে মঙ্গলবার মুখ খোলেন অভিনেত্রী। তার ভাষ্য, ওই ব্যক্তি তাকে স্পর্শ করায় আপত্তি জানিয়েছিলেন তিনি।

ঘটনাটি বর্ণনা করে পরীমনি বলেন, “সে যখন আমাকে ধরল, আমি তাকে জিজ্ঞেস করলাম, আমাকে কেন ধরছো? তখন সে তার কার্ড দেখিয়ে বলল, আমি সাংবাদিক। ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে”।

এদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ উপস্থিত হন পরীমনি। সকাল সাড়ে ১০টার দিকে আদালতে পৌঁছান তিনি। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন অভিনেত্রী।

পরীমনি বলেন, “এই কোর্টে আসা-যাওয়ার প্রায় ৬ বছর হয়ে গেছে আমার। এখানে ইউটিউবার থেকে শুরু করে, কনটেন্ট ক্রিয়েটর এবং মেইনস্ট্রিমের যারা সাংবাদিক আছেন তারা সবাই এই ছয়টা বছর আমার সঙ্গে যাওয়া-আসা করেছেন। কেউ বলতে পারবেন, কখনো কারো সঙ্গে আমার একটা দুর্ব্যবহার হয়েছে? পারবেন না”।

এদিকে, পরীমনির বিরুদ্ধে করা মাদক মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৩ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার শুনানি শেষে আদালত নতুন তারিখ ধার্য করেন।

উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব। পরদিন ৫ আগস্ট তার বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলায় পরীমনিসহ তিনজনকে আসামি করা হয়।

তদন্ত শেষে একই বছরের ৪ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেয় সিআইডি। অভিযোগপত্রে পরীমনির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কাগজপত্র না পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। মামলার অভিযোগ গঠনের প্রক্রিয়া ও উচ্চ আদালতের নির্দেশনার কারণে দীর্ঘদিন ধরে বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।

সবশেষ মঙ্গলবার শুনানির তারিখ পিছিয়ে ২৩ ডিসেম্বর নির্ধারণ করায় ওই দিন মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা