× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যেসব সিনেমার গানে আলাদা পরিচিতি পেয়েছেন মিম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ মিনিট আগে

আপডেট : ৯ মিনিট আগে

যেসব সিনেমার গানে আলাদা  পরিচিতি পেয়েছেন মিম

ঢাকাই চলচ্চিত্রের পর্দায় অভিনয় দিয়ে যেমন দর্শকের মন জয় করেছেন, তেমনি ফ্যাশন ও গ্ল্যামারেও নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। অভিনয়ের পাশাপাশি মডেলিং, ফ্যাশন ফটোশুট ও বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়মিত কাজ করছেন তিনি।

দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের প্রচারেও দেখা যায় তাকে। কখনও জমকালো গাউন, কখনও শাড়ি, আবার কখনও ভিন্নধর্মী পশ্চিমা পোশাকে সামাজিক মাধ্যমে হাজির হন এই অভিনেত্রী। নতুন লুকের ছবি প্রকাশ করলেই ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনা। নিজের কাজ, ঘোরাঘুরি কিংবা ব্যক্তিগত মুহূর্তের নানা ছবি ও ভিডিও নিয়েও সামাজিক মাধ্যমে বেশ সরব মিম। সব মিলিয়ে অভিনয়ের বাইরেও নানা কারণে আলোচনায় থাকেন তিনি।

তবে বড়পর্দায় মিমের উপস্থিতির আরেকটি উল্লেখযোগ্য দিক রয়েছে। সিনেমার গানে তার অভিনয় ও নাচ দর্শকের কাছে পেয়েছে আলাদা পরিচিতি। কখনও রোমান্টিক দৃশ্যে, কখনো উৎসবমুখর আয়োজনে আবার কখনও গ্ল্যামারাস উপস্থিতিতে পর্দায় ধরা দিয়েছেন তিনি। সময়ের সঙ্গে তার অভিনীত কয়েকটি সিনেমার গানও শ্রোতাদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। মিমের এই গানগুলো কি কখনও শুনেছেন? কতটা জনপ্রিয় হয়েছিল সেসব গান?

আমার আছে জল

হূমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে ২০০৮ সালে বড়পর্দায় অভিষেক হয় বিদ্যা সিনহা মিমের। সিনেমাটির টাইটেল গানেও দেখা যায় তাকে। গানটির কথা লিখেছেন হূমায়ূন আহমেদ। পর্দায় মিমের উপস্থিতি গানটিকে আলাদা মাত্রা দিয়েছিল।

কী জাদু করেছো বলো না

জাকির হোসেন রাজু পরিচালিত ‘আমার প্রাণের প্রিয়া’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন মিম। ২০০৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটির ‘কী জাদু করেছো বলো না’ গানটি বেশ জনপ্রিয়তা পায়। এন্ড্রু কিশোর ও কনকচাঁপার কণ্ঠে গানটির দৃশ্যায়নে ছিলেন শাকিব খান ও মিম। সুর ও সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ।

কেন রে তোর মাঝে

২০১৬ সালে মুক্তি পাওয়া ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘সুইটহার্ট’ সিনেমার গান এটি। ‘কেন রে তোর মাঝে’ শিরোনামের গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ূন। গানটিতে মিমের উপস্থিতি দর্শকের নজর কাড়ে।

চলো নিরালায়

রায়হান রাফী পরিচালিত ‘পরান’ সিনেমার অন্যতম আলোচিত গান ‘চলো নিরালায়’। ২০২২ সালে মুক্তি পাওয়া গানটিতে কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার ও আতিয়া আনিসা। মিম ও শরিফুল রাজের রসায়নে গানটির চিত্রায়ণ দর্শকের কাছে বাড়তি আকর্ষণ তৈরি করে। সিনেমাটির জনপ্রিয়তার পাশাপাশি গানটিও শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছিল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা