× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেরালা উৎসবে ‘বনলতা সেন’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ মিনিট আগে

কেরালা উৎসবে ‘বনলতা সেন’

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বনলতা সেন’। ভারতের মর্যাদাপূর্ণ কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরে আন্তর্জাতিক বিভাগে নির্বাচিত হয়েছে সিনেমাটি। আগামী ১১ থেকে ১৮ ডিসেম্বর কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত হবে উৎসবটি। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেছেন।

এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নির্বাচিত ১৪টি চলচ্চিত্র নিয়ে সাজানো হয়েছে এবারের মূল প্রতিযোগিতা বিভাগ। ১০টি দেশের এসব সিনেমা প্রতিদ্বন্দ্বিতা করবে ‘সুবর্ণ চকোরম’ ও ‘রজত চকোরম’সহ বিভিন্ন পুরস্কারের জন্য। বাংলাদেশ থেকে একমাত্র সিনেমা হিসেবে এ বিভাগে স্থান পেয়েছে বনলতা সেন।

উৎসব কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য ‘সুবর্ণ চকোরম’ পুরস্কারের পাশাপাশি রয়েছে ২০ লাখ ভারতীয় রুপি। এ ছাড়া শ্রেষ্ঠ পরিচালকের জন্য ৪ লাখ, শ্রেষ্ঠ নবাগত পরিচালকের জন্য ৩ লাখ এবং দর্শকপ্রিয় সেরা চলচ্চিত্রের পরিচালকের জন্য ২ লাখ ভারতীয় রুপি পুরস্কার দেওয়া হবে।

এবারের প্রতিযোগিতায় বনলতা সেনের সঙ্গে রয়েছে ভারতের কিংবদন্তি নির্মাতা আদুর গোপালকৃষ্ণনের ‘পদযাত্রা’, ব্রাজিলের ‘গুগুস ওয়ার্ল্ড’, ফিলিপাইনের ‘সাইলেন্সড নাইটস’, মেক্সিকোর ‘আই অ্যাম মারিও’ এবং ইরানের ‘স্ল্যাম্বার’সহ বিভিন্ন দেশের আলোচিত সিনেমা।

কবি জীবনানন্দ দাশের কাব্যজগৎ ও জীবনদর্শনে অনুপ্রাণিত হয়ে সরকারি অনুদানে নির্মিত হয়েছে বনলতা সেন। সিনেমাটি প্রযোজনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। সহপ্রযোজক চলচ্চিত্র নির্মাতা আবু শাহেদ ইমন। এতে বনলতা সেন চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা এবং জীবনানন্দ দাশের ভূমিকায় রয়েছেন খায়রুল বাসার। আরও অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরীফ সিরাজ ও সুমাইয়া খুশি। উৎসবের চূড়ান্ত তালিকায় ভারতের চারটি সিনেমাসহ ব্রাজিল, ফিলিপাইন, মেক্সিকো, চীন, ইরান, উজবেকিস্তান, কাজাখস্তান ও উরুগুয়ের চলচ্চিত্র রয়েছে।

 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা