× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পোস্ট ঘিরে আইনি জটিলতায় কঙ্গনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ মিনিট আগে

পোস্ট ঘিরে আইনি জটিলতায় কঙ্গনা

গান্ধী পরিবারকে নিয়ে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টের জেরে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রনৌত। তার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে ভারতের হিমাচল প্রদেশের শিমলার বয়লেগঞ্জ থানায় এফআইআর করা হয়েছে। অভিযোগকারীর দাবি, কঙ্গনার ওই পোস্ট সাধারণ মানুষের মধ্যে বিদ্বেষ ছড়ানোর পাশাপাশি জনশান্তি বিঘ্নিত করতে পারে।

শুক্রবার শিমলার বাসিন্দা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন অতুল শর্মার অভিযোগের ভিত্তিতে মামলাটি নথিভুক্ত করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬(১)(বি), ৩৫৩(২) ও ৩৫৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি আইনের প্রাসঙ্গিক ধারাও যুক্ত করা হয়েছে। শিমলার পুলিশ সুপার গৌরব সিং জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হবে।

অতুল শর্মার অভিযোগ অনুযায়ী, গত ১০ নভেম্বর কঙ্গনার ব্যক্তিগত সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তার দুই ছেলে সঞ্জয় গান্ধী ও রাজীব গান্ধীর মৃত্যু নিয়ে উস্কানিমূলক ইঙ্গিত করা হয়েছে। একই পোস্টে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে ‘রহস্যময় বিদেশি নাগরিক’ বলে উল্লেখ করে আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলেও অভিযোগ তার।

আশির দশকের একটি পুরনো পারিবারিক ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর কঙ্গনার ওই পোস্ট সামনে আসে। ভিডিওতে ইন্দিরা, সোনিয়া, মানেকা গান্ধী এবং শিশু রাহুল ও প্রিয়াঙ্কাকে দেখা যায়। ভিডিওটি নিয়ে পোস্টে কঙ্গনা ইন্দিরা ও মানেকার সম্পর্কের প্রসঙ্গ তোলেন। পাশাপাশি সোনিয়া গান্ধীর অতীত নিয়েও মন্তব্য করেন।

অতুল শর্মার দাবি, কঙ্গনার বক্তব্য রাজনৈতিক সমালোচনার সীমা ছাড়িয়ে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ ও শত্রুতার মনোভাব তৈরি করতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইমেইলের মাধ্যমে রাজ্য পুলিশের মহাপরিচালকের কাছে অভিযোগ পাঠিয়ে দ্রুত তদন্তের আবেদন জানান তিনি। পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কঙ্গনার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা